ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আম্পায়ারদের প্রশিক্ষণে সাইমন টফেলকে চায় বিসিবি

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৭:০৯:০৫ পিএম

ডেস্ক নিউজ : বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দেশের ক্রিকেট কাঠামোতে বড় কিছু পরিবর্তনের পথে হাঁটছে। সোমবার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ১৯তম বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা।

আইসিসির সাবেক বর্ষসেরা ও এলিট প্যানেলের অভিজ্ঞ আম্পায়ার সাইমন টফেলকে নিয়োগ দিতে যাচ্ছে বিসিবি। তার সঙ্গে তিন বছরের চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে। বিসিবি সভাপতি বলেন, আমরা সাইমন টফেলের সঙ্গে প্রায় চুক্তিবদ্ধ। তিনি ও তার দল আমাদের আম্পায়ারদের প্রশিক্ষণ দেবেন, দীর্ঘমেয়াদে আম্পায়ারিং মান বাড়াতে এটা বড় এক পদক্ষেপ।

সাইমন টফেল আন্তর্জাতিক পর্যায়ে অসংখ্য ম্যাচ পরিচালনা করেছেন এবং বিশ্বজুড়ে আম্পায়ার প্রশিক্ষণের জন্য সমাদৃত। তার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিসিবি চায় স্থানীয় আম্পায়ারদের আন্তর্জাতিক মানে তৈরি করতে। এদিন বোর্ড সভায় বিপিএলের সময় সূচি চুড়ান্ত হয়। সবকিছু ঠিক থাকলে ডিসেম্বর-জানুয়ারিতে বিপিএল অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পরবর্তী আসর অনুষ্ঠিত হবে আগামী ডিসেম্বর-জানুয়ারি মাসে। এবারের আসর দিয়ে নতুন পাঁচ বছরের চক্র শুরু হচ্ছে, যেখানে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তি হবে। বিপিএলের জন্য একটি পেশাদার ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি নিয়োগের প্রক্রিয়াও চলছে। বিশ্বের শীর্ষস্থানীয় কিছু প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা করছে বিসিবি।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৭:০০

▎সর্বশেষ

ad