ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা আর নেই

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ০৬:৫৫:৩১ পিএম

ডেস্ক নিউজ : ঢাকা ৭ আসনের সংসদ সদস্য হাজী সেলিমের স্ত্রী গুলশান আরা সেলিম মারা গেছেন। রোববার রাত ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। হাজী সেলিমের ব্যক্তিগত সচিব মহিউদ্দিন মাহমুদ বিষয়টি নিশ্চিত করেন।

মহিউদ্দিন মাহমুদ জানান, দীর্ঘদিন ডায়াবেটিকস, উচ্চ রক্তচাপ, লিভার ও কিডনিসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন গুলশান আরা। ২০১৮ সালের ১৬ ডিসেম্বর ব্যাংককে চিকিৎসার জন্য নেওয়া হয়েছিল তাকে। প্রায় ২০ মাস সেখান চিকিৎসাধীন থাকা অবস্থায় এবছরের ২০ অগাস্ট এয়ার অ্যাম্বুলেন্স করে ঢাকায় এনে ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়।

গত সাতদিন ধরে আইসিইউতে ছিলেন তিনি। প্রসঙ্গত, হাজী সেলিমদের পারিবারিক প্রতিষ্ঠান মদিনা গ্রুপের চেয়ারম্যান পদে ছিলেন গুলশান আরা সেলিম। অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের ওয়ার্ড কমিশনারও (বর্তমানে কাউন্সিলর) ছিলেন তিনি।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/সন্ধ্যা ৬:৫০

▎সর্বশেষ

ad