ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

অদ্ভূত কারণে উইম্বলডন স্থগিত

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ১১:৫৯:৫৭ পিএম

স্পোর্টস ডেস্ক : উইম্বলডন শুরুর পর হঠাৎ করে বন্ধ করে দেয় আয়োজকরা। সোমবার রাতে উইম্বলডনের চতুর্থ বাছাই টেলর ফ্রিটজ এবং জিওভানি পেকার্ডের মধ্যে ম্যাচ চলছিল। কিন্তু চতুর্থ সেটের পরই সেই ম্যাচ স্থগিত করে মঙ্গলবার শুরুর কথা জানানো হয়। প্রথম দুই সেটেই পিছিয়ে পড়েছিলেন ফ্রিটজ। এরপর দুর্দান্ত কামব্যাক করেন তিনি। ফলে খেলায় এত বালো ছন্দে থাকা সত্ত্বেও ম্যাচ শেষ করতে না পারায় উদ্যোক্তাদের ওপর ক্ষুব্ধ। 

ম্যাচের অফিশিয়ালরা দুই টেনিস খেলোয়াড়ের কাছে এসেই জানান যে ম্যাচ রাত ১১টার মধ্যে শেষ হবে না। চতুর্থ সেটে ১-৫ ফলে পিছিয়ে ছিলেন আমেরিকান টেলর ফ্রিটজ, সেখান থেকে তিনি ফিরে এসে সেই সেট জিতে নেন টাই ব্রেকারে। এরপর পঞ্চম সেটেও দুর্দান্তভাবে তিনিই শুরু করেন, কিন্তু ম্যাচ থামিয়ে দেওয়ায় তিনি হতাশ হন।

মার্টন কাউন্সিলের সঙ্গে চুক্তি অনুযায়ী অল ইংল্যান্ড ক্লাব বন্ধ হওয়ার কথা রাত ১১টায়। কিন্তু ফ্রিটজ বিরক্তি বোধ করেন, কারণ আয়োজকরা ম্যাচ বন্ধ করার নির্দেশ দেন যখন হাতে ৪০ মিনিট সময় ছিল। অর্থাৎ যে ছন্দে ফ্রিটজ ছিলেন, তাতে তিনি তার আগেই পঞ্চম সেট জিতে নিতেন বলে আশা দেখছিলেন।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ১১:৫৫

▎সর্বশেষ

ad