ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কণার সোনা জান

Ayesha Siddika | আপডেট: ০১ জুলাই ২০২৫ - ১১:৫৪:৩৫ পিএম

বিনোদন ডেস্ক : সংগীতশিল্পী দিলশাদ নাহার কণা। সম্প্রতি সংসার ভেঙেছে তার। এ নিয়ে সংগীতপাড়ায় আলোচনা-সমালোচনার মধ্যেই ভক্তদের জন্য সুখবর নিয়ে আসলেন এ শিল্পী। 

এ গায়িকা এবার নতুন গান নিয়ে আসছেন। গানের শিরোনাম ‘সোনা জান’। এর কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন, সুর-সংগীতায়োজন করেছেন আদীব কবির। এরইমধ্যে গানের রেকর্ডিংয়ের পাশাপাশি ভিডিওচিত্রের দৃশ্যধারনের কাজও সম্পন্ন হয়েছে। ভিডিওতে মডেল হিসাবে দেখা যাবে কলকাতার অভিনেত্রী অলিভিয়া সরকার ও অমিত পালকে।
ভিডিও নির্মাণ করেছেন মোহন ইসলাম। এ গানের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথম কাজ করলেন অলিভিয়া। এ প্রসঙ্গে কণা বলেন, ‘খুব সুন্দর একটি গান। শ্রোতাদের ভালো লাগবে আশা করি। শিগগিরই গানটি একটি ইউটিউব চ্যানেল থেকে মুক্তি দেয়া হবে।’ প্রসঙ্গত, কণা বর্তমানে নাটক ও সিনেমার গান নিয়ে ব্যস্ত সময় পার করছেন। প্লেব্যাক শিল্পীদের মধ্যে কণার ব্যস্ততা একটু বেশি।

 

 

কিউটিভি/আয়শা//০১ জুলাই ২০২৫,/রাত ১১:৫০

▎সর্বশেষ

ad