ব্রেকিং নিউজ
ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অবিচ্ছেদ্য : মির্জা ফখরুল

দেশে ফিরেছেন ২৩৬৫৯ বাংলাদেশি হাজি, মৃত্যু ২৯

Anima Rakhi | আপডেট: ১৬ জুন ২০২৫ - ০৫:২০:১০ পিএম

ডেস্ক নিউজ : হজ পালন শেষে সৌদি আরব থেকে এ (রবিবার) পর্যন্ত দেশে ফিরেছেন মোট ২৩ হাজার ৬৫৯ জন বাংলাদেশি হাজি। এছাড়াও পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। 

হজ অফিসের একজন কর্মকর্তা বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি, সৌদিয়া এয়ারলাইন্সের একটি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের দু’টি-মোট চারটি ফ্লাইট আজ ৮২২ জন হাজিকে নিয়ে দেশের উদ্দেশে রওয়ানা দেবে।

হজ অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ১৭৬ জন হাজি দেশে ফিরেছেন। অপরদিকে, বেসরকারি ট্রাভেল এজেন্সির ব্যবস্থাপনায় ১৯ হাজার ৪৮৩ জন হাজি ৬০টি ফ্লাইটে দেশে ফিরেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১৯টি, সাউদিয়া এয়ারলাইন্সের ২৪টি ও ফ্লাইনাস এয়ারলাইন্সের ১৭টি বিমান রয়েছে।

পবিত্র হজ চলাকালে সৌদি আরবে কমপক্ষে ২৯ জন বাংলাদেশি হাজির মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২৫ জন পুরুষ ও ৪ জন নারী। এ বছর পবিত্র হজ করতে গিয়ে মক্কায় ১৮ জন, মদিনায় ৯ জন ও আরাফাতে এক জন মারা গেছেন। জেদ্দাহ, মিনা বা মুজদালিফায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এ বছরের হজ কার্যক্রম ২৯ এপ্রিল প্রথম বহির্গামী ফ্লাইটের মাধ্যমে শুরু হয়েছিল ও ৩১ মে তা শেষ হয়। হাজিদের দেশে ফিরিয়ে আনার জন্য ১০ জুন থেকে শুরু হওয়া হজ ফ্লাইটগুলো ১০ জুলাই পর্যন্ত চলবে।

সূত্র : বাসস।

কিউটিভি/অনিমা/১৬ জুন ২০২৫, /বিকাল ৫:২০

▎সর্বশেষ

ad