ব্রেকিং নিউজ
স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে কোরবানি হচ্ছে না ‘ডোনাল্ড ট্রাম্প’ বাংলাদেশিদের জেলে পাঠাতে হবে না, সোজা বিএসএফের হাতে তুলে দেবে -শুভেন্দু হামের উপসর্গে আরও পাঁচ শিশুর মৃত্যু যমুনা সেতুতে ফের যান চলাচল নিয়ন্ত্রণ, ঘণ্টার পর ঘণ্টা আটকে ঘরমুখো মানুষ যুক্তরাষ্ট্র ইরানের খসড়া চুক্তি : হরমুজ প্রণালীতে নৌ-অবরোধ তুলে নেওয়ার প্রস্তাব পাহাড়ি ঢল ও টানা বর্ষণে যমুনার পানি বৃদ্ধি দাউদাউ করে জ্বলছে লন্ডনের ইহুদি সুপারমার্কেট, এলাকায় আতঙ্ক সৌদির সঙ্গে মিল রেখে চট্টগ্রামের শতাধিক গ্রামে ঈদ উদযাপন চামড়ার নায্যমূল্য নিশ্চিতে যেসব পদক্ষেপের কথা জানালেন বাণিজ্যমন্ত্রী ত্যাগের মহিমায় ভাস্বর হোক ঈদুল আজহা: প্রধানমন্ত্রী

চলছে হজের শেষ মুহূর্তের প্রস্তুতি, সৌদি পৌঁছেছেন ১৩ লাখ মুসল্লি

Ayesha Siddika | আপডেট: ০২ জুন ২০২৫ - ০৫:০০:২৫ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে পবিত্র হজের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। এরইমধ্যে কাবা শরিফ তাওয়াফে মক্কায় পৌঁছেছেন ১৩ লাখের বেশি মুসল্লি। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে পুরো নগরী। হজ পালন নির্বিঘ্ন করতে নানা পদক্ষেপ নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। আগামী বুধবার মিনার উদ্দেশে রওনা দেয়ার মাধ্যমে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এ বছর হজ পালন করবেন বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ১৮ লাখ মুসল্লি।

নানা প্রান্তের লাখো মুসল্লির মিলনমেলায় পরিণত হয়েছে পবিত্র নগরী মক্কা। ধর্মপ্রাণ মুসল্লিদের পদচারণায় মুখরিত পবিত্র কাবা শরীফ। মসজিদুল হারামে তাওয়াফের পাশাপাশি চলছে গুনাহ মাফের প্রার্থনা। আল্লাহর দরবারে হাজির হতে পেরে আবেগাপ্লুত মুসল্লিরা। নিজ দেশের পাশাপাশি দোয়া করছেন গাজাবাসীর শান্তির জন্যও। এবার হজ পালন করবেন প্রায় ১৮ লাখ মুসল্লি। এরমধ্যে সমুদ্র পথে গিয়েছেন ৫ হাজার ৮৮ জন। বেশিরভাগই সৌদি গিয়েছেন আকাশ পথে। প্রতিবারের মতো এবারও সবচেয়ে বেশি মুসল্লি ইন্দোনেশিয়ার।

নিরাপত্তাসহ হজ কার্যক্রম নির্বিঘ্ন করতে চেষ্টার কমতি নেই সৌদি সরকারের। ব্যবহার করা হয়েছে এআই’সহ উন্নত প্রযুক্তি। গরম থেকে বাঁচতে ৫০ হাজার বর্গ মিটার এলাকায় ছাউনির ব্যবস্থা করা হয়েছে। মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুল সদস্য। ৮ জিলহজ মিনায় শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা । তবে, আগের রাত থেকেই সাধারণত মিনার উদ্দেশে, মক্কা ছাড়তে শুরু করেন মুসল্লিরা।

বুধবার সারাদিন মিনায় অবস্থান শেষে পরদিন আরাফাতের ময়দানের উদ্দেশে রওনা হবেন মুসল্লিরা। আরাফাতে অবস্থানকে মূল হজ বিবেচনা করা হয়। সেখান থেকে মুজদালিফায় গিয়ে রাত যাপন শেষে শয়তানকে মারার জন্য পাথর সংগ্রহ করবেন হাজিরা। ১০ জিলহজ্ব ইদুল আজহার দিন জামারাতে শয়তানকে পাথর মেরে, কোরবানি দিয়ে মাথা মুণ্ডন করবেন। এরপর, কাবা শরীফ বিদায়ী তাওয়াফ করবেন তারা। ১১ ও ১২ জিলহজ বাকি আনুষ্ঠানিকতা পালনের মাধ্যমে হজ শেষ করবেন লাখো মুসল্লি।

 

কিউটিভি/আয়শা/০২ জুন ২০২৫,  /বিকাল ৪:৫৮

▎সর্বশেষ

ad