ব্রেকিং নিউজ
টেস্ট বাবদ চিকিৎসকরা বছরে কমিশন পান ১৮৬১ কোটি টাকা রংপুর রেঞ্জে কুইক রেসপন্স টিম এর বিশেষ অভিযানে ১৬৭ জন গ্রেফতার ডুপডা’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত ২৪ ঘণ্টায় রংপুর রেঞ্জের ৭ জেলায় ৪১ জন গ্রেফতার কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে

কাঁকরোলের গুণাগুণ

Anima Rakhi | আপডেট: ২৮ মে ২০২৫ - ০৭:৪১:২১ এএম

লাইফ ষ্টাইল ডেস্ক : বড়রা কাঁকরোল খেলেও, ছোটরা অনেকেই কাঁকরোল পছন্দ করে না। কিন্তু বিশেষজ্ঞরা জানিয়েছেন, কাঁকরোলে নাকি টমেটোর চেয়ে ৭০ গুণ বেশি লাইকোপিন, গাজরের চেয়ে ২০ গুণ বেশি বিটা কয়ারোটিন, ভুট্টার চেয়ে ৪০ গুণ বেশি জিয়াজেন্থিন ও লেবুর চেয়ে ৪০ গুণ বেশি ভিটামিন সি থাকে।

তাই প্রতিদিনের খাবারের তালিকায় রাখুন কাঁকরোল। এবার আমাদের আজকের এই প্রতিবেদন থেকে জেনে নিন, কী কী কারণে নিয়মিত কাঁকরোল খাওয়া দরকার-

১। নিয়মিত কাঁকরোল খেলে রোধ করা যাবে এনিমিয়া। কারণ এটিতে প্রচুর পরিমাণে আয়রন, ভিটামিন সি ও ফলিক অ্যাসিড থাকে। যা স্বাস্থ্যের পক্ষে উপকারী।

২। শরীরে ভিটামিন-সির পরিমাণ কম থাকলে ফ্যাট বার্নিং কম হয়। তাই আপনি যদি ওজন কমাতে চান তাহলে নিয়মিত কাঁকরোল খান। কারণ কাঁকরোলে ভিটামিন সি থাকে যা মেদ ঝরাতে সাহায্য করে।

৩। কাঁকরোল নার্ভাস সিস্টেমের ওপর প্রভাব ফেলে। কারণ এতে সেলেনিয়াম, মিনারেল, ভিটামিন থাকে। যা বিষণ্নতা দূর করতে সাহায্য করে। ৪। কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণে রাখতে কাঁকরোল ভালো কাজে দেয়।

৫। কাঁকরোলে ভিটামিন, বিটা ক্যারোটিনের মতো উপাদান থাকে যা দৃষ্টিশক্তি বাড়ায় ও ছানি প্রতিরোধে সহায়তা করে।

৬। কাঁকরোলে ভিটামিন সি পরিপূর্ণভাবে থাকায় এটি অ্যান্টি-অক্সিডেন্ট রূপে কাজ করে। যা শরীর থেকে টক্সিন দূর করে অনেকটা ক্যানসারের ঝুঁকি কমায়।

সূত্র : হেলথ জার্নাল

 

কিউটিভি/অনিমা/২৮ মে ২০২৫, /সকাল ৭:৪১

▎সর্বশেষ

ad