ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

মানসিক চাপ থেকে মুক্ত থাকতে যে দোয়া পড়বেন

Ayesha Siddika | আপডেট: ১৭ মে ২০২৫ - ০৬:৩০:৪১ পিএম

ডেস্ক নিউজ : মানসিক চাপ দূর করার সবচেয়ে সহজ দোয়া হলো ইস্তিগফার। ‘আস্তাগফিরুল্লাহ’ এ ছোট্ট শব্দটি হাঁটতে চলতে কাজ করতে, জীবনের প্রতিটি মুহূর্তে পড়ুন। ইনশাআল্লাহ মানসিক চাপ দূর করার পাশাপাশি আরো অনেক কল্যাণ লাভ হবে।

আর আল্লাহর নিকট ক্ষমা চাও। নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, পরম দয়ালু। (সুরা বাকারা ১৯৯)। অন্য আয়াতে আল্লাহ বলেন ‘আর তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও। (সুরা হুদ ৩)

রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 

যে ব্যক্তি নিজের জন্য ‘ইস্তিগফার’ (ক্ষমা প্রার্থনা) আবশ্যক করে নেবে, আল্লাহ তাকে সব দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন, সব সংকীর্ণতা থেকে উদ্ধার করবেন এবং তাকে এমনভাবে জীবিকার ব্যবস্থা করবেন যা তার চিন্তার বাইরে। (সুনানে নাসায়ি ৩৮১৯)

 

মানসিক চাপ থেকে মুক্তির দোয়া

اللَّهُ، اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا، اللَّهُ اللَّهُ رَبِّى لاَ أُشْرِكُ بِهِ شَيْئًا (উচ্চারণ: আল্লা-হু, আল্লা-হু রাব্বী, লা- উশরিকু বিহী শাইআন। আল্লা-হু, আল্লা-হু রাব্বী, লা- উশরিকু বিহী শাইআন।) 

 

অর্থ: আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরিক করি না, আল্লাহ, আল্লাহ, আমার রব, তার সাথে কাউকে শরিক করি না।
আরেকটি দোয়া

لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي كُنْتُ مِنَ الظّالِمِينَ (উচ্চারণ: লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায-যা-লিমীন।) 

অর্থ: আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।

 

কিউটিভি/আয়শা/১৭ মে ২০২৫, /সন্ধ্যা ৬:২২

▎সর্বশেষ

ad