ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বছরের শুরুটা হোক আমল ও দোয়ার মাধ্যমে

Anima Rakhi | আপডেট: ০১ জানুয়ারী ২০২৫ - ০৯:৫৪:০৭ পিএম

ডেস্ক নিউজ : বছরের শুরুতে কৃত সব গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাওয়া উচিত। গুনাহমুক্ত নতুন জীবনের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা দরকার। এ সময় কোরআন ও হাদিসের দোয়াগুলো আবেগ ও অনুভূতির সঙ্গে পড়া উচিত। শুধু মুখের পড়া নয়, দোয়ার অর্থ ও মর্ম উপলব্ধি করে বিষয়গুলো আল্লাহ তাআলার কাছে চাওয়া।

নতুন মাসের চাঁদ দেখে নবী (সা.) এই দোয়া পড়তেন : আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, রব্বি ওয়া রব্বুকাল্লাহ।

অর্থ: হে আল্লাহ! এই চাঁদকে আপনি আমাদের জন্য বরকত ও ঈমান এবং শান্তি ও ইসলামের সঙ্গে উদিত করুন। (হে চাঁদ!) আমার ও তোমার রব আল্লাহ। (জামে তিরমিজি, হাদিস : ৩৪৫১)।

নতুন মাস বা বছর শুরু হলে সাহাবায়ে কিরাম এই দোয়াটি গুরুত্বের সঙ্গে পড়তেন : আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, ওয়া জিওয়ারিম মিনাশ শায়ত্বন, ওয়া রিদওয়ানিম মিনার রহমান।

অর্থ: হে আল্লাহ! আপনি আমাদের মাঝে এই মাস/বছরের আগমন ঘটান নিরাপত্তা ও ঈমান, শান্তি ও ইসলামের সঙ্গে; এবং শয়তান থেকে সুরক্ষা ও দয়াময় আল্লাহর সন্তুষ্টির সঙ্গে। (মুজামুস সাহাবাহ : ৩/৫৪৩)।

আল্লাহ তাআলা আমাদের সবাইকে সব ধরনের গাফলত, উদাসীনতা দূর করে পাপ-পঙ্কিলতামুক্ত সুন্দর জীবন যাপন করার তাওফিক দান করুন। নবোদ্যমে ঈমান-আমলের সঙ্গে নতুন বছর শুরু করার শক্তি দান করুন। আমিন।

লেখক : শিক্ষক, মাদরাসা আশরাফুল মাদারিস, তেজগাঁও ঢাকা।

কিউটিভি/অনিমা/০১ জানুয়ারী ২০২৫,/রাত ৯:৫৩

▎সর্বশেষ

ad