ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

কোরবানি না করে আকিকা করা যাবে, ইসলাম কী বলে?

Ayesha Siddika | আপডেট: ১৫ মে ২০২৫ - ১১:৩১:২৯ পিএম

ডেস্ক নিউজ : কিছু অঞ্চলে এমন একটি ধারণা আছে যে, যার ছোটবেলায় আকিকা করা হয়নি তার কোরবানি হয় না। এ ছাড়া অনেকে কোরবানির চেয়ে আকিকাকে এত গুরুত্ব দেন যে কোরবানি না করে আগে আকিকার জন্য পশু জবেহ করেন। এ ক্ষেত্রে কেউ কেউ প্রশ্ন করেন, কোরবানি না করে আকিকা করা যাবে কি না।

এর সহজ উত্তর হলো, কারো ওপর কোরবানি ওয়াজিব না হলে তাকে কোরবানি করতে হবে না। সে আকিকা দিলেও সমস্যা নেই। যার ওপর কোরবানি ওয়াজিব তাকে কোরবানি করতে হবে। এ ক্ষেত্রে আকিকা ও কোরবানির মাঝে কোনো সম্পর্ক নেই।
 
আকিকা এক আমল, কোরবানি আরেক আমল। আকিকা মোস্তাহাব ও কোরবানি ওয়াজিব। আকিকা সারা বছর করা যায় আর কোরবানি শুধু তিন দিন করা যায়। কোরবানির দিনসমূহ তথা ১০, ১১ ও ১২ জিলহজ এই তিন দিনে নিত্যপ্রয়োজনীয় খরচ ছাড়া যে ব্যক্তির কাছে সাড়ে বায়ান্ন তোলা রুপা বা এর সমমূল্য বা সাড়ে সাত তোলা স্বর্ণ বা এর সমমূল্য পরিমাণ সম্পদ থাকবে, তার ওপর কোরবানি করা আবশ্যক।
 
নিজের ওপর ওয়াজিব কোরবানি আদায় করার পর মা-বাবাসহ যে কারো নামেই একাধিক কোরবানি করা যায়। চাইলে কোরবানির পশুর সঙ্গে আকিকার নিয়তও করা যায়। তাই বলে আকিকা না করে কোরবানি করা যায় না এমন ধারণা ঠিক নয়। (সূত্র: মুজামুল আনহার, হেদায়া, ফাতাওয়ায়ে হিন্দিয়্যা)

 

 

কিউটিভি/আয়শা/১৫ মে ২০২৫, /রাত ১১:৩০

▎সর্বশেষ

ad