ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

ভয়ংকর মার্কিন লেজার গাইডেড রকেট পাচ্ছে সৌদি

Anima Rakhi | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ০৮:২৩:৪৩ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন লেজার গাইডেড প্রিসিশন রকেট পাচ্ছে সৌদি আরব। এবারই প্রথম দেশটির কাছে এ ধরনের অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর।

মার্কিন পররাষ্ট্র দপ্তর সৌদি আরবের কাছে অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) বিক্রির অনুমোদন দিয়েছে। 

এ অস্ত্রের আনুমানিক মূল্য ১০০ মিলিয়ন ডলার।

অ্যাডভান্সড প্রিসিশন কিল উইপন সিস্টেম (এপিকেডব্লিউএস) হলো লেজার-নির্দেশিত রকেট। আকাশ ও ভূমিতে থাকা লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই রকেট। 

মার্কিন প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা (ডিএসসিএ) জানিয়েছে, সৌদি আরবের প্রতিরক্ষা সক্ষমতা বাড়াতে এবং ভবিষ্যৎ হুমকির মোকাবিলায় সহায়তা করতেই এই অস্ত্র  রিয়াদকে দেয়া হচ্ছে।

এই ধরনের প্রতিটি রকেটের মূল্য প্রায় ২২ হাজার ডলার। এ রকেট দিয়ে সশস্ত্র ড্রোন ধ্বংস করা যাবে। ধারণা করা হচ্ছে, ইয়েমেনি হুথি বিদ্রোহীদের ড্রোন হামলা ঠেকাতেই সৌদি এই রকেট কেনার দিকে ভিড়েছে।

সূত্র: আল জাজিরা

কিউটিভি/অনিমা/২১ মার্চ ২০২৫,/রাত ৮:২৩

▎সর্বশেষ

ad