ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

উত্তেজনার মধ্যেই গোয়েন্দাপ্রধানকে বরখাস্ত করলেন নেতানিয়াহু

Ayesha Siddika | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ১২:৫২:২০ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রধানকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।  ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলে হামাসের হামলা প্রতিরোধে ব্যর্থ হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে। শিন বেতের প্রধান রোনেন বারের বরখাস্তের বিষয়টি আনুষ্ঠানিকভাবে অনুমোদনের জন্য বৃহস্পতিবার (২০ মার্চ) সন্ধ্যায় বৈঠক করে ইসরাইলি মন্ত্রিসভা।  নেতানিয়াহুর মন্ত্রিসভা সর্বসম্মতিক্রমে বারকে বরখাস্তের পক্ষে মত দেয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১০ এপ্রিল দায়িত্ব শেষ হবে বারের। 

২০২১ সালের অক্টোবরে শিন বেতের প্রধান হিসেবে পাঁচ বছর মেয়াদে বারকে নিযুক্ত করা হয়েছিল। নেতানিয়াহু গত রোববার এক ভিডিও বিবৃতিতে বারকে বরখাস্ত করার বিষয়ে তার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তখন তিনি বারের সঙ্গে তার চলমান অবিশ্বাসের কথা উল্লেখ করেছিলেন। তিনি বলেছিলেন, সময়ের সঙ্গে সঙ্গে এই অবিশ্বাস আরও বেড়েছে। নেতানিয়াহুর এই পদক্ষেপ ইসরাইলিদের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। তেল আবিবে তীব্র হয় সরকারবিরোধী বিক্ষোভ।  এছাড়া ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নতুন করে হামলার বিরুদ্ধে জেরুজালেমে চলা বিক্ষোভে যোগ দেন হাজারো ক্ষুব্ধ ইসরাইলি। 

গত মঙ্গলবার (১৮ মার্চ) থেকে গাজা উপত্যকায় বিমান হামলা শুরু করেছে দখলদার ইসরাইলি বাহিনী।  এতে উপত্যকাটির প্রায় ৬০০ জন মানুষ নিহত হয়েছেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।  এছাড়া আহত হয়েছেন আরও শতাধিক মানুষ।  আর গাজায় এ হামলা চালিয়ে চলতি বছরের ১৯ জানুয়ারি কার্যকর হওয়া যুদ্ধবিরতি ও বন্দিবিনিময় চুক্তি লঙ্ঘন করেছে ইসরাইল। 

 

 

কিউটিভি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad