ব্রেকিং নিউজ
শহীদ জিয়ার আদর্শ ধারণ করেই দেশকে এগিয়ে নিতে হবে: গয়েশ্বর জিয়াউর রহমানের প্রথম সমাধিতে নেতাকর্মীদের ঢল এখনও অনিশ্চিত ইরান-যুক্তরাষ্ট্র শান্তিচুক্তি ট্রাম্পকে পাত্তা দিচ্ছে না মার্কিন মিত্ররা, সাড়া দেয়নি কোনো দেশ ছাত্র-গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী অভিষেককে ‘চোর চোর’ স্লোগান, শার্ট ছিঁড়ে ডিম-জুতা নিক্ষেপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করবে: রাষ্ট্রপতি ৪১৯ হজযাত্রী নিয়ে দেশে পৌঁছেছে হজের প্রথম ফিরতি ফ্লাইট শহীদ জিয়ার বিখ্যাত বেতার ভাষণ জনগণকে উদ্দীপ্ত করেছিল: ভারতীয় হাইকমিশন জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

প্রথম দল হিসাবে বিশ্বকাপে জাপান

Ayesha Siddika | আপডেট: ২১ মার্চ ২০২৫ - ১২:৪৪:০৭ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথম দল হিসাবে ২০২৬ বিশ্বকাপ ফুটবলে জায়গা করে নিয়েছে জাপান। এশিয়ান অঞ্চলের বাছাইপর্বে বাহরাইনকে ২-০ গোলে হারিয়ে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে সূর্যোদয়ের দেশ।

বৃহস্পতিবার জাপানের সাইতামায় কনকনে শীতের রাতে এশিয়ান অঞ্চলের সি-গ্রুপের শীর্ষ দল জাপানকে ৬৬ মিনিটে এগিয়ে দেন ক্রিস্টাল প্যালেসের ফরোয়ার্ড দাইচি কামাদা।

৮৭ মিনিটে দ্বিতীয় গোল করে জাপানের জয় নিশ্চিত করেন তাকেফুসা কুবো। জাপান এ নিয়ে টানা অষ্টমবার বিশ্বকাপে খেলবে। আগামী বছর ফিফা বিশ্বকাপ মিলিতভাবে আয়োজন করবে মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।

এই জয়ে ‘সি’ গ্রুপে সাত ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে বিশ্বকাপের মূলপর্বে জায়গা করে নিয়েছে জাপান। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট সাত ম্যাচে ১০। ‘সি’ গ্রুপে জাপান, অস্ট্রেলিয়া ছাড়াও রয়েছে সৌদি আরব (ছয় ম্যাচে ছয় পয়েন্ট), ইন্দোনেশিয়া (সাত ম্যাচে ছয়), বাহরাইন (সাত ম্যাচে ছয়) ও চীন (ছয় ম্যাচে ছয়)।

১৯৯৮ সালে প্রথমবার বিশ্বকাপ খেলা জাপান ২০২৬ নিয়ে নিজেদের টানা অষ্টম বিশ্বকাপে খেলবে। সবশেষ ২০২২ কাতার বিশ্বকাপে স্পেন, জার্মানির গ্রুপ থেকে শেষ ষোলোয় খেলেছিল জাপান।

 

 

কিউটিভি/আয়শা/২১ মার্চ ২০২৫,/দুপুর ১২:৪২

▎সর্বশেষ

ad