ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

নিত্যদিনের সঙ্গী হোক শত হাদীস

Anima Rakhi | আপডেট: ১৩ মার্চ ২০২৫ - ০৪:৩৩:০৭ পিএম

ডেস্ক নিউজ : ‘তোমার মনে কখনো কারো প্রতি কোনো বিদ্বেষ বা অমঙ্গল চিন্তা থাকবে না- এটাই আমার সুন্নত’ কিংবা ‘কর্মের দিক থেকে যার দুটি দিনই সমান গেল সে ক্ষতিগ্রস্ত হলো আর যার আজকের দিনটি কর্মের দিক থেকে গতকালের চেয়ে খারাপ গেল সে হতভাগা’- নিজের ও অপরের কল্যাণ করার মানবিক দৃষ্টিভঙ্গি সম্বলিত এমন শত হাদীসের সংগ্রহ নিয়েই প্রকাশিত ছোট্ট পকেট বই ‘নিত্যদিন শত হাদীস’। 

হাদীসের বিশাল ভাণ্ডার থেকে এমন সব হাদীস এখানে তুলে আনা হয়েছে যার চর্চা নিত্যদিন জরুরি। যার চর্চায় বাড়বে ভ্রাতৃত্ববোধ, কমবে হানাহানি। উদাহরণ দেয়া যাক। বইটির ৫৫ পৃষ্ঠার হাদীসটি এমন– (তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না।) ‘অতীতে ধর্মচর্চা নিয়ে যারা বাড়াবাড়ি করেছে, তারা নিহত ও ধ্বংস হয়েছে।’ নবীজী (সা) তিন বার একথার পুনরাবৃত্তি করেন। 

আবু যর গিফারী রা. বর্ণিত হাদীস ‘অন্যের এমন সব দোষত্রুটি দেখা ও বলা থেকে বিরত থাকো যা তোমার মধ্যেও আছে’ অথবা আবু হুরায়রা রা. বণিত ‘প্রজ্ঞা ১০ ভাগে বিভক্ত। নয় ভাগ জড়িত নিরাসক্তির সাথে আর একটি ভাগ জড়িত মৌনতার সাথে’ ইত্যাদি পাঠ পাঠকমনে প্রতিফলিত করবে সুস্থ জীবনাচার। করবে সফল ও সুখী। দুনিয়া ও আখেরাতে তিনি হবেন সম্মানিত।

কোয়ান্টাম ফাউন্ডেশন প্রকাশিত সবুজ কলাপাতা প্রচ্ছদে তুলির প্রলেপ। দৃষ্টিনন্দন। বইটি হাতে বা পকেটে সহজে বহনযোগ্য। গ্রন্থকার শহীদ আল বোখারীর মতে, সংকলিত হাদীসগুলো পবিত্র বাণীর শাব্দিক অনুবাদ নয়, মর্মান্তর। সহজ সাবলীল এই মর্মান্তর পাঠকের অন্তরে সৃষ্টি করবে এক অভাবিত অনুরণন। বাণীর প্রাসঙ্গকিতায় শিহরণ জাগবে। দৈনন্দিন পাঠে বদলাবে জীবনের বাঁক। পাঠক পেতে পারেন পথের দিশা। 

আসলে সফল সুখী জীবন সবারই চাই। সেজন্যে প্রয়োজন সঠিক জীবনাচার। আর সফল সুখী জীবনের উজ্জ্বল উদাহরণ হযরত মুহাম্মদ (স.)। নবী জীবনাচারের নিত্যদিন শত হাদীস সবসময় থাকুক হাতের নাগালে। দৈনন্দিন জীবনে হাদীসের জ্ঞানগুলো অনুসরণ সহজ হোক সবার জন্যে। পুস্তিকার মূল্য রাখা হয়েছে ৫৫ টাকা। তবে এটি রমজানে পাওয়া যাচ্ছে মাত্র ৪০ টাকায়।

কিউটিভি/অনিমা/১৩ মার্চ ২০২৫,/বিকাল ৪:৩২

▎সর্বশেষ

ad