ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

মাঝ আকাশে হঠাৎ অক্সিজেন স্বল্পতা, ফিরল বিমানের ফ্লাইট

Anima Rakhi | আপডেট: ২৮ ফেব্রুয়ারী ২০২৫ - ০৭:০৪:৪৪ পিএম

ডেস্ক নিউজ : কেবিন প্রেসার কমে যাওয়া সংক্রান্ত সমস্যার কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যাংককগামী একটি ফ্লাইট ঢাকা ফিরে এসেছে। তবে প্লেনে মোট কতজন যাত্রী ছিল, তা জানা যায়নি।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে মিয়ানমারের আকাশ থেকে ফিরে আসে ফ্লাইটটি। ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি বোয়িং ৭৩৭-৮০০ মডেলের এয়ারক্রাফট দিয়ে পরিচালিত হচ্ছিল।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্রে জানা যায়, ঢাকা থেকে ব্যাংককগামী বিজি-৩৮৮ ফ্লাইটটি দুপুর ১২টায় বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। ঘণ্টাখানেক পর প্লেনটি যখন মিয়ানমারের আকাশে তখন হঠাৎ কেবিন প্রেসার কমে যায়। প্লেনে অক্সিজেনের পরিমাণ কম অনুভূত হওয়ায় যাত্রীদের মাথার ওপর থেকে অক্সিজেন মাস্ক নেমে আসে। এতে যাত্রীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

ফ্লাইটটি তখন ২৫ হাজার ফুট উচ্চতায় উড়ছিল। পাইলট পরিস্থিতি বুঝতে পেরে প্লেনটিকে ১০ হাজার ফুট উচ্চতায় নামিয়ে এনে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। দুপুর ২টায় বিমানটি নিরাপদে ঢাকায় অবতরণ করে।

অবতরণের পর বিমানের সব যাত্রীকে টার্মিনালে নিয়ে যাওয়া হয় এবং তাদের জন্য অন্য একটি বিমানের ব্যবস্থা করা হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, বিমানের সব যাত্রী নিরাপদে আছেন এবং যাত্রীদের অসুবিধা দূর করার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানের এক যাত্রী জানান, পাইলট ও ক্রুরা চমৎকারভাবে পরিস্থিতি মোকাবিলা করেছেন এবং যাত্রীদের জন্য নিরাপদ অবতরণ নিশ্চিত করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু না জানালেও, বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, ফ্লাইটটি জরুরি অবতরণ করেছে।

কিউটিভি/অনিমা/২৮ ফেব্রুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৭:০৪

▎সর্বশেষ

ad