যুক্তরাষ্ট্রে যাচ্ছেন মির্জা ফখরুল ও আমির খসরু

Ayesha Siddika | আপডেট: ০১ ফেব্রুয়ারী ২০২৫ - ০৯:৩৯:০১ পিএম

ডেস্ক নিউজ : যুক্তরাষ্ট্রে সফরে যাচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিতব্য ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে যোগদানের লক্ষ্যে আগামীকাল (রোববার) সন্ধ্যায় ঢাকা ত্যাগ করবেন তিনি।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট’ অনুষ্ঠানে অংশগ্রহণের লক্ষ্যে ‘আগামীকাল (২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকা থেকে যাত্রা করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও আমির খসরু মাহমুদ চৌধুরী।

এ বছর যুক্তরাষ্ট্রের ‘ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে’ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/০১ ফেব্রুয়ারী ২০২৫,/রাত ৯:৩৮

▎সর্বশেষ

ad