বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যাচেষ্টার অভিযোগ, যা বললো রাশিয়া

Ayesha Siddika | আপডেট: ২৮ জানুয়ারী ২০২৫ - ১১:২২:৪৮ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : স্থানীয় সময় সোমবার (২৭ জানুয়ারি) এ অভিযোগ করেন তিনি। খবর পলিটিকো’র। ফক্স নিউজের সাবেক উপস্থাপক কার্লসন তার পডকাস্ট ‘দ্য টাকার কার্লসন শো’-এর সবশেষ পর্বে দাবি করেন, ‘বাইডেন প্রশাসন এটি করেছিল, তারা পুতিনকে হত্যা করার চেষ্টা করেছিল।’

তিনি আরও বলেন, এটি পাগলামি, এটি বিভ্রান্তিকর যে কেউ এমন কিছু ভাববে। তাহলে তারা কেন ছিল? কারণ, বিশৃঙ্খলা ছিল তাদের নিজেদেরকে রক্ষা করার ঢাল। যদিও বাইডেন প্রশাসনের বিরুদ্ধে নিজের এই বিস্ফোরক দাবির সমর্থনে কোনো প্রমাণ দেখাতে পারেননি কার্লসন। 
এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, রাশিয়ার বিশেষ বাহিনীগুলো প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নিরাপত্তা নিশ্চিত করতে সম্ভাব্য সবকিছু করছে। বাইডেন প্রশাসনের বিরুদ্ধে পুতিনকে হত্যাচেষ্টা নিয়ে কার্লসনের দাবির বিষয়ে পেসকভ বলেন, ‘রাশিয়ান স্পেশাল সার্ভিসগুলো জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ক্রমাগত সব প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে। এবং অবশ্যই, প্রেসিডেন্টসহ যারা রাষ্ট্রীয় সুরক্ষার অধীনে রয়েছে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে।’
সূত্র: পলিটিকো, তাস

 

 

কিউটিভি/আয়শা/২৮ জানুয়ারী ২০২৫,/রাত ১১:২১

▎সর্বশেষ

ad