ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চিটাগংকে বড় স্কোর গড়তে দিলো না ঢাকা

Ayesha Siddika | আপডেট: ২২ জানুয়ারী ২০২৫ - ০৫:৫৮:৫০ পিএম

স্পোর্টস ডেস্ক : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে চিটাগং কিংস নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৮ রান সংগ্রহ করেছে।

নাইম ইসলাম এবং জুবাইদ আকবরির উদ্বোধনী জুটি এদিন হাত খুলে খেলতে ব্যর্থ হয়েছে। ৪৪ বল স্থায়ী জুটিতে মাত্র ৪০ রান তুলেছে চিটাগং। জুবাইদকে আউট করে এই জুটি ভাঙেন মোসাদ্দেক। ১৯ বলে ৩ চার ও ১ ছয়ে ২৩ রান করেন এই আফগান।

গ্রাহাম ক্লার্কও হাত খুলতে পারেননি। দলীয় ৮৯ রানের মাথায় তিনি বিদায় নেন। নাজমুল ইসলামের শিকারে পরিণত হওয়ার আগে ১৮ বলে ২ চারে ১৯ রান করেন ক্লার্ক। দুই বল পর তালাত হুসাইনকেও (২) আউট করেন নাজমুল।
পরের ওভারে বিদায় নেন আগের ম্যাচের ম্যাচসেরা নাইম ইসলাম। ওপেনিং করতে নেমে এদিন হাত খুলে খেলতে পারেননি জাতীয় দলের সাবেক এই তারকা। ৪০ বলে ৫ চার ও ২ ছয়ে ৪৪ রান করে মোসাদ্দেকের দ্বিতীয় শিকারে পরিণত হন।

এদিন মারকুটে ব্যাটিং করতে পারেননি শামিম হোসেনও। ১৬ বলে ১৫ রান করে বেটনের শিকারে পরিণত হন তিনি। পাকিস্তানি রিক্রুট হায়দার আলিও ১১ বলে ১৬ রান করে মেহেদী রানার শিকারে পরিণত হন।
শেষদিকে অধিনায়ক মিঠুন ৮ বলে ১২ এবং খালেদ ৬ বলে ৮ রান করে অপরাজিত থাকেন।

ঢাকার পক্ষে মোসাদ্দেক ৩ ওভারে ১৩ রান দিয়ে ২ উইকেট শিকার করেন। ৩ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাজমুলও। এহারা ১টি করে উইকেট শিকার করেন বেটন এবং মেহেদী রানাও। 

 

কিউটিভি/আয়শা/২০ জানুয়ারী ২০২৫,/সন্ধ্যা ৬:০০

▎সর্বশেষ

ad