ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আসছে ফারহান-শিবানীর প্রথম সন্তান, কী বললেন সৎ মা শাবানা আজমী?

Ayesha Siddika | আপডেট: ১০ জানুয়ারী ২০২৫ - ০৪:১৪:১০ পিএম

বিনোদন ডেস্ক : সুখবরটি হলো দ্বিতীয় বিয়ের দু’বছরের মাথায় বাবা হতে চলেছেন ফারহান। ২০২২ সালে অভিনেত্রী এবং উপস্থাপিকা শিবানী দন্ডেকরকে দ্বিতীয় বিয়ে করেন তিনি।

এদিকে ফারহান-শিবানীর সংসারে নতুন অতিথির আসার খবরকে শুধুই গুঞ্জন বলে উড়িয়ে দিয়েছেন বলিউডের কিংবদন্তি অভিনেত্রী ও বিশিষ্ট চিত্রনাট্যকার, গীতিকার এবং কবি জাভেদ আখতারের পত্নী শাবানা আজমী।
 
সম্পর্কে ফারহানের সৎ মা হন তিনি। তবে নিজের ছেলের মতোই বড় করেছেন ফারহানকে। ছেলের এমন খবর অন্তর্জালে ছড়িয়ে পড়ার পরই ভারতীয় সংবাদমাধ্যম রিপাবলিক ওয়ার্ল্ডে বিষয়টি খোলাসা করেন অভিনেত্রী।
 
শাবানা বলেন, এ খবরটি সত্য নয়। এদিকে ফারহান-শিবানী দম্পতিও তাদের সংসারে নতুন অতিথি আসার অফিশিয়াল কোনো ঘোষণা দেননি। তাই শাবানার কথাতেই ভরসা রাখছেন ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরা।
 
প্রসঙ্গত, ২০১৮ সালে বলিউড তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিংয়ের বিয়ের রিসেপশন পার্টিতে প্রথম একসঙ্গে ক্যামেরায় ধরা পড়েন ফারহান-শিবানী। এরপরই সংবাদমাধ্যমে আসে ফারহান আখতারের বিবাহবিচ্ছেদের খবর। প্রথম বিবাহবিচ্ছেদের পর ভালোবেসে শিবানীর সাথে দ্বিতীয় সংসার শুরু করেন জাভেদ পুত্র।

 

 

কিউটিভি/আয়শা/১০ জানুয়ারী ২০২৫,/বিকাল ৪:১২

▎সর্বশেষ

ad