ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

পার্থিব জীবনে মানুষের কর্মের প্রভাব

Anima Rakhi | আপডেট: ০৮ জানুয়ারী ২০২৫ - ০২:৪৮:৫০ পিএম

ডেস্ক নিউজ : মানুষের দৈনন্দিন কাজকর্ম তার জীবনের প্রতিটি অধ্যায়ের ওপর প্রভাব ফেলে। শরীরিক সুস্থতা-অসুস্থতা, মানসিক প্রশান্তি-অশান্তি থেকে শুরু করে জীবনের সফলতা-বর্থ্যতা সব কিছুতেই মানুষের কাজকর্মেরও কিছু প্রভাব দেখা যায়।  

সংযম ও শোকর মানুষের জীবনের বোঝা হালকা করে, মানসিকভাবে দুশ্চিন্তামুক্ত রাখে আর অসংযম ও নাফরমানির জীবন মানুষকে বিপদগ্রস্ত করে, জীবনের বোঝা ভারী করে। এর থেকে মুক্তি পাওয়ার বড় হাতিয়ার হলো আল্লাহভীতি।

আল্লাহভীরু মানুষের ব্যাপারে ইরশাদ হয়েছে, ‘যদি যেসব জনপদের অধিবাসীরা ঈমান আনত এবং আল্লাহভীতি অবলম্বন করত, তবে আমি অবশ্যই তাদের জন্য আসমান ও জমিনের কল্যাণগুলো উন্মুক্ত করে দিতাম। কিন্তু তারা প্রত্যাখ্যান করল। সুতরাং আমি তাদের কৃতকর্মের জন্য তাদের পাকড়াও করেছি।’ (সুরা : আরাফ, আয়াত : ৯৬)

হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আনাস ইবনে মালিক (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, একটি নেকির ক্ষেত্রেও আল্লাহ তাআলা কোনো মুমিন বান্দার প্রতি অত্যাচার করবেন না, বরং তিনি এর ফলাফল দুনিয়ায় দান করবেন এবং আখিরাতেও দান করবেন।

আর কাফির লোক পার্থিবজগতে আল্লাহর উদ্দেশে যে সৎ আমল করে এর প্রতিদানস্বরূপ তিনি তাকে জীবিকা নির্বাহ করেন। পরিশেষে আখিরাতে প্রতিফল দেওয়ার মতো তার কাছে কোনো সৎ আমলই থাকবে না। (মুসলিম, হাদিস : ৬৯৮২)

এই হাদিস দ্বারাও স্পষ্ট হয়ে যায়, মানুষের কৃতকর্মের প্রভাব তার পার্থিব জীবনেও পড়ে। তাই দুনিয়ার শান্তি ও আখিরাতের মুক্তির জন্য নিজেদের আমল ঠিক করা ও গুনাহ ত্যাগ করার কোনো বিকল্প নেই।

কেননা পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, তোমাদের যে বিপদ দেখা দেয়, তা তোমাদের নিজ হাতের কৃতকর্মেরই কারণে দেখা দেয়। আর তিনি তোমাদের অনেক কিছুই (অপরাধ) ক্ষমা করে দেন।

(সুরা : শুরা, আয়াত : ৩০)

তাই আমাদের উচিত, সব ধরনের গুনাহ থেকে তাওবা করা এবং গুনাহ ত্যাগ করা। যেসব কাজে আল্লাহ সন্তুষ্ট হন, সেসব কাজে আত্মনিয়োগ করা। মহান আল্লাহ সবাইকে তাওফিক দান করুন।

আমিন।

কিউটিভি/অনিমা/০৮ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:৪৮

▎সর্বশেষ

ad