ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

‘অনুমতি পেলে ভারতে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে’

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ০৩:৩৬:৩৬ পিএম

ডেস্ক নিউজ : ভারতের অনুমতি পেলে সেদেশে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করা হবে মন্তব্য করেছেন জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান

আ ল ম ফজলুর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে এ কথা জানান মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান।

আ ল ম ফজলুর রহমান বলেছেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ ঘটনায় ভারত জড়িত বললেই হবে না। তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে। নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে।

শেখ হাসিনাকে দেশে ফেরত আনা প্রসঙ্গে তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায়, সবাই যেন ন্যায়বিচার পায়।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/বিকাল ৩:৩৬

▎সর্বশেষ

ad