ককটেল বিস্ফোরণের ঘটনায় নাসীরুদ্দীন পাটওয়ারীকে জিজ্ঞাসা করা উচিত: পুলিশ

Ayesha Siddika | আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০২৬ - ১২:০৫:৩৫ এএম

ডেস্ক নিউজ : সাম্প্রতিক সময়ে রাজধানীর বিভিন্ন স্তানে ককটেল বিস্ফোরণের ঘটনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী দেওয়া বক্তব্য বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার ক্রাইম প্রিভেনশন (সাউথ) মো. তোফায়েল আহমেদ মিয়া বলেছেন, ‘আমার কাছে মনে হয় তাকে (নাসীরুদ্দীন পাটোয়ারী) জিজ্ঞাসাবাদ করা উচিত।’

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর মিন্টুরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ‘বিস্ফোরক দ্রব্য ও মুখোশ উদ্ধার সংক্রান্ত’ এক সংবাদ সন্মেলনে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

 

আয়শা/২৬ সেপ্টেম্বর ২০২৬,/রাত ১২:০০

▎সর্বশেষ

ad