ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

মঙ্গলবার রাত সাড়ে ১১টায় ঢাকা ছাড়বেন খালেদা জিয়া: ডা. জাহিদ

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১২:৪৬:০৮ পিএম

ডেস্ক নিউজ : উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, বেগম খালেদা জিয়াকে বহন করতে ঢাকায় আসছে কাতার এয়ার ওয়েজের একটি অ্যাম্বুলেন্স। দুপুর আড়াইটায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে অ্যাম্বুলেন্সটির। এয়ার অ্যাম্বুলেন্সটির ফ্লাইট নম্বর (টাইপ: এ-৩১৯, রেজি: এ৭-এমইডি অর এসইউবি, ফ্লাইট নম্বর: এ৭-এমইডি)। মঙ্গলবার রাত সাড়ে ১১টায় লন্ডনের উদ্দেশে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা ত্যাগ করবেন খালেদা জিয়া।

খালেদা জিয়া লিভার সিরোসিস, হৃদরোগ, ফুসফুস, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস, চোখের সমস্যাসহ নানা রোগে ভুগছেন।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪৫

▎সর্বশেষ

ad