ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

বিপিএলের মাঝপথে মোসাদ্দেককে দলে ভেড়াল ঢাকা ক্যাপিটালস

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১২:৪৩:০৮ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএলে) ড্রাফটে দল পাননি মোসাদ্দেক হোসেন। প্লেয়ার ড্রাফটের পর সরাসরি চুক্তিতেও তার দল না পাওয়াটা ছিল অনশ্যই অবাক করার মতোই। শেষ পর্যন্ত এবারের বিপিএলের মাঝপথে দল পেয়েছেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। 

ঢালিউড সুপারস্টার শাকিব খানের মালিকানাধীন ঢাকা ক্যাপিটালস সোমবার (৬ জানুয়ারি) তাকে দলে ভিড়িয়েছে। আসিফ হাসানের বদলি হিসেবে দলে জায়গা পেয়েছেন তিনি।

বিপিএলের পরিচিত মুখ মোসাদ্দেকের রয়েছে ঘরোয়া ক্রিকেট খেলার দীর্ঘ সময়ের অভিজ্ঞতা। মিডল অর্ডারে ব্যাটিংয়ের পাশাপাশি অফ স্পিনেও বেশ কার্যকরী ভূমিকা রাখতে পারেন তিনি। সেই আলোকে সম্প্রতি খেলেছেন লঙ্কা টি-টেন লিগেও। এবার দেরিতে হলেও পেলেন বিপিএলে নিজেকে প্রমাণের সুযোগ।

এখন পর্যন্ত স্বীকৃত টি-টোয়েন্টিতে মোসাদ্দেক ম্যাচ খেলেছেন ১৫৩টি। ১১২ স্ট্রাইক রেটে করেছেন ২ হাজার ১০৮ রান। আর বল হাতে ওভার প্রতি ৭.২৮ রান দিয়ে শিকার করেছেন ৬৪ উইকেট। গড় ২৮.১৮। 

বিপিএলে ঢাকা ক্যাপিটালস মোসাদ্দকের ছয় নম্বর দল। তার নতুন দলের হাল অবশ্য ভালো নয়। তিন ম্যাচের তিনটিতেই হেরেছে ঢাকা। পরবর্তী ম্যাচ আগামী ৭ জানুয়ারি, প্রতিপক্ষ রংপুর রাইডার্স।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:৪৩

▎সর্বশেষ

ad