ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

টানা তৃতীয়বার ফ্রেঞ্চ কাপের শিরোপা জিতল পিএসজি

Anima Rakhi | আপডেট: ০৬ জানুয়ারী ২০২৫ - ১২:০৪:৫৫ পিএম

ডেস্ক নিউজ : টানা তৃতীয়বারের মতো ফ্রেঞ্চ সুপার কাপের শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। 

রবিবার (৫ জানুয়ারি) অতিরিক্ত সময়ের গোলে তারা হারিয়েছে গত মৌসুমের রানার্সআপ মোনাকোকে। 

ম্যাচটি ২০২২ সালে কাতার বিশ্বকাপের জন্য নির্মিত অস্থায়ী স্টেডিয়াম ৯৭৪-এ অনুষ্ঠিত হয়। নির্ধারিত সময়ে দুই দলই গোলের সুযোগ সৃষ্টি করলেও কেউই গোল করতে পারেনি। তবে অতিরিক্ত সময়ের ৯২ মিনিটে একমাত্র গোলে পিএসজি জয়ের স্বাদ পায়। ফ্যাবিয়ান রুইজের অ্যাসিস্টে সহজেই গোল করেন উসমান দেম্বেলে।

এটি ছিল পিএসজির জন্য ফ্রেঞ্চ সুপার কাপের ১৩তম শিরোপা। আর শেষ ১২ বছরে তাদের এটি ১১তম শিরোপা।

গত মৌসুমের লিগ রানার্সআপ ছিল মোনাকো। মোনাকো গত ২৫ বছরে আর কোনো ফ্রেঞ্চ সুপার কাপ জেতেনি। তাদের সর্বশেষ শিরোপা ছিল ২০০০ সালে, এরপর ২০১৭ ও ২০১৮ সালে রানার্সআপ হয়েছিল তারা, তবে দুইবারই পিএসজির কাছে হেরে শিরোপা হাতছাড়া হয়।

কিউটিভি/অনিমা/০৬ জানুয়ারী ২০২৫,/দুপুর ১২:০৪

▎সর্বশেষ

ad