ব্রেকিং নিউজ
আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কাঁপল ভারত-পাকিস্তানও এইচএসসি পরীক্ষার প্রতিটি কক্ষে সিসিটিভি বসানোর নির্দেশ শিক্ষামন্ত্রীর ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে নেতানিয়াহু হামের উপসর্গে আরও ৬ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা ছাড়ালো ৯৮ হাজার চীন-বাংলাদেশ সম্পর্ক সর্বোচ্চ ধাপে পৌঁছেছে: পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর কূটনীতিতে নতুন মাইলফলক: মির্জা ফখরুল প্রাথমিকের ১৪ হাজার নতুন শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর বাংলাদেশকে ১৩ হাজার ২০০ কোটি টাকা জরুরি সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের ড্রোন হামলা, নিন্দা দেশটির বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী

বিপিএলে ‘পদ্মা-কর্ণফুলী পারের দ্বৈরথ’ আজ

Ayesha Siddika | আপডেট: ০৩ জানুয়ারী ২০২৫ - ০২:০২:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) আজ দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুর্বার রাজশাহী ও চিটাগং কিংস। শুক্রবার (৩ জানুয়ারি) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে দুপুর ২টায়।

নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের কাছে হেরে গেলেও পরের ম্যাচে দুর্দান্ত প্রত্যাবর্তন করে পদ্মাপাড়ের দল দুর্বার রাজশাহী। তাসকিন আহমেদের ৭ উইকেটের পাশপাশি এনামুল-বার্লের জোড়া অর্ধশতকে ঢাকার বিপক্ষে জয় পায় তারা।

অপরদিকে, আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বন্দরনগরী ও কর্ণফুলীপাড়ের দল চিটাগং কিংস। নিজেদের প্রথম ম্যাচে খুলনা টাইগার্সের কাছে ৩৭ রানে হেরে যায় মোহাম্মদ মিঠুনের দল।

উল্লেখ্য, পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে রাজশাহী। অপরদিকে একেবারের তলানিতে রয়েছে চট্টগ্রাম।

 

 

কিউটিভি/আয়শা/০৩ জানুয়ারী ২০২৫,/দুপুর ২:০০

▎সর্বশেষ

ad