ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপ: বাংলাদেশকে হারিয়ে শিরোপা জয় ভারতের

Anima Rakhi | আপডেট: ২২ ডিসেম্বর ২০২৪ - ১১:২৪:২৩ এএম

স্পোর্টস ডেস্ক : কুয়ালালামপুরে অনূর্ধ্ব-১৯ নারী এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরেছে বাংলাদেশ। শুরুতে ব্যাট করে ৭ উইকেট হারিয়ে ১১৭ রান করে ভারত। ওই রান তাড়ায় নেমে ৭৬ রানে অলআউট হয় বাংলাদেশের মেয়েরা।

শুরুতে ব্যাট করতে নেমে ২৩ রানে প্রথম উইকেট হারায় ভারতের মেয়েরা। ৯ বলে ৫ রান করা কামিলিনিকে আউট করেন ফারজানা ইয়াসমিন। ভারতের বাকি ব্যাটাররাও তেমন সুবিধা করতে পারেননি।

তবে একপ্রান্তে আগলে থাকেন তৃষা। ৫ চার ও ২ ছক্কায় ৪৭ বলে ৫২ রান করে ফারজানা ইয়াসমিনের বলে ক্যাচ দেন তিনি। ১২ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ রান করেন মিথিলা। বাংলাদেশের পক্ষে ৪ ওভারে ৩১ রান দিয়ে চার উইকেট নেন ফারজানা ইয়াসমিন।

রান তাড়ায় নেমে বাংলাদেশের ব্যাটাররা সুবিধা করতে পারেননি শুরু থেকেই। দ্বিতীয় ওভারে প্রথম উইকেট হারায় তারা। ২ বলে শূন্য রান করে ফেরেন মোসাম্মৎ ইভা। পাওয়ার প্লের ভেতর আরও এক উইকেট হারিয়ে ৩৫ রান করে বাংলাদেশ।

২৪ বলে ১৮ রান করে ওপেনার ফাহমিদা ছোঁয়া তৃতীয় ব্যাটার হিসেবে সাজঘরে ফেরেন। পরের ব্যাটারদের মধ্যে একজনই কেবল দুই অঙ্কের ঘরে যেতে পারেন। ৩০ বলে ২২ রান করেন জুরাইয়া ফেরদৌস।

কিউটিভি/অনিমা/২২ ডিসেম্বর ২০২৪,/সকাল ১১:২৪

এ বিভাগের অন্যান্য খবর

▎সর্বশেষ

ad