ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

পরীক্ষার আগে নুসরাতের আশীর্বাদ চায় ভক্ত

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৫:১০:৪৯ পিএম

বিনোদন ডেস্ক : টালিউড অভিনেত্রী নুসরাত জাহানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মধ্যে যতই তার ব্যক্তিগত জীবন থেকে চেহারা আর পোশাক নিয়ে কাটাছেঁড়া করা হোক না কেন, কটাক্ষের মুখে পড়তে হোক না কেন, তার ভক্ত-অনুরাগীরা কিন্তু তাকেই ভীষণ ভালোবাসেন। আর সেটি কতটা, তারই ঝলক এদিন দেখা গেল ইনস্টাগ্রামে।

সম্প্রতি ইনস্টাগ্রামের স্টোরিতে একটি পোস্ট করে অভিনেত্রীর আশীর্বাদ চান তার সিলেকশন টেস্টের জন্য। আর এ অনুরোধ পেয়ে কি ফেরাতে পারেন নুসরাত? তিনিও দিলেন জবাব।

গত শনিবার (৭ ডিসেম্বর) নুসরাত জাহান তার ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি শেয়ার করেন। সেখানেই দেখা যাচ্ছে একজন লিখেছে— নুসরাত দি, আমার সিবিএসই বার্ডসের পরীক্ষার জন্য সিলেকশন টেস্ট শুরু হয়ে গেছে। তাই অনলাইন আসতে পারছি না। আমি খুব খুশি হব, যদি তুমি আমাকে একটু আশীর্বাদ কর। আমার প্রণাম নিও।’

সেই পোস্ট শেয়ার করেন নুসরাত জাহানের ফ্যান পেজে। তারাই অভিনেত্রীকে মেনশন করেন। সেই স্টোরি অভিনেত্রী শেয়ার করে লিখেছেন—গুড লাক। সঙ্গে একটি স্টিকারও পোস্ট করেন তিনি।

অভিনেত্রী নুসরাত জাহানকে তার অনুরাগীরা শেষবার সেন্টিমেন্টাল ছবিতে দেখেছেন, সেটি ছিল তার ও যশ দাশগুপ্তের প্রযোজিত প্রথম ছবি। এবার এই প্রযোজনা সংস্থার ব্যানারে আসছে তাদের পরবর্তী ছবি ‘আড়ি’। লক্ষ্মী পূজার দিনই এ তারকা জুটি ছবিটির নাম ঘোষণা করেছেন। ইতোমধ্যে এই ছবির শুটিং শুরুর আগে তিরুপতি মন্দিরে গিয়ে পূজা দিয়েছেন নুসরাত জাহান ও অভিনেতা যশ দাশগুপ্ত। ডিসেম্বর মাস থেকেই শুরু হয়েছে এ সিরিয়ালের শুটিং।

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৫:০৮

▎সর্বশেষ

ad