ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

নওগাঁ- নাটোর আঞ্চলিক মহাসড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্টের  উদ্বোধন

Ayesha Siddika | আপডেট: ০৪ অক্টোবর ২০২৬ - ১১:৪০:২৩ পিএম
সজিব হোসেন নওগাঁ প্রতিনিধি : নওগাঁ- নাটোর আঞ্চলিক মহা-সড়কে নওগাঁ জেলার অংশে পৃথক দু’টি পুলিশ চেকপোষ্ট কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার বেলা সাড়ে ১০টায় রানীনগর উপজেলার পঞ্চগ্রাম এলাকায় এবং অপরটি  আত্রাই উপজেলার রামপুর মৌজায় দু’টি পুলিশ চেকপোষ্ট উদ্বোধন করেন নওগাঁ-৬ আত্রাই-রানীনগর আসনের সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম।

এ সময় নওগাঁ জেলার পুলিশ সুপার মোঃ তারিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মনিরুল ইসলাম, আত্রাই উপজেলার নির্বাহী অফিসার মোঃ  মনিরুজ্জামান, রানীনগর উপজেলা নির্বাহী  রাকিবুল হাসান, আত্রাই থানার অফিসার্স ইনচার্জ মাহবুব আলম, রানীনগর থানার অফিসার্স ইনচার্জ জাকারিয়া মন্ডল সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ, আত্রাই ও রানীনগর উপজেলা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংসদ সদস্য শেখ রেজাউল ইসলাম বলেন, বর্তমান সরকার সবক্ষেত্রে মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধ পরিকর। মানুষের জান মালের নিরাপত্তা নিশ্চিত করা  আমার নির্বাচনী অঙ্গিকার ছিল।  তারই অংশ হিসেবে পুলিশকে অধিক সক্রিয় করতেই এই  দু’টি পুলিশ চেকপোষ্ট নির্মান করা হলো। নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলামের ব্যক্তিগত আর্থিক সহায়তায় আসনভুক্ত দুটি উপজেলায় এই দু’টি পুলিশ চেক পোষ্ট নির্মান করা হয়। 

আয়শা/০৪ অক্টোবর ২০২৬,/রাত ১১:৩৩
▎সর্বশেষ

ad