ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

আরাধ্যার নতুন খেলার সঙ্গী আসছে কিনা— প্রশ্নে যা বললেন ঐশ্বরিয়াপত্নী

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৪:৩২:০৪ পিএম

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা অভিষেক বচ্চন ও অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনের বিবাহবিচ্ছেদের সমালোচনা এখন তুঙ্গে। এ নিয়ে তাদের মধ্যে থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গেছে, এ বিচ্ছেদের পথের কাঁটা হচ্ছেন— অভিনেত্রী নিমরত কৌর, যা অভিষেকের বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ। এদিকে আরাধ্যার নতুন খেলার সঙ্গীর প্রয়োজনীয়তা নিয়েও কথা হচ্ছে। সেই কথা শুনেই লাজুক হাসলেন জুনিয়র বচ্চন।

এসব তথ্য দিয়ে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সদ্য ১৩ বছরে পা দিয়েছে অভিষেক বচ্চন ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাইয়ের কন্যা আরাধ্যা বচ্চন। মেয়ে এখন পুরোপুরি কিশোরী। এবার কী তা হলে আরাধ্যার খেলার সঙ্গী আসতে চলেছে? এমন প্রশ্ন করেছিলেন অভিনেতা রিতেশ দেশমুখ তার অনুষ্ঠান ‘কেস বনতা হ্যায়’- এ। 

প্রায় এক বছর ধরে তাদের বিবাহবিচ্ছেদে জল্পনা চলছে। তাতে উসকানি পড়ছে নানা ঘটনায়। সম্প্রতি দুবাইয়ে একটি অনুষ্ঠানে নিজের নাম থেকে বচ্চন পদবি সরিয়ে ফেলেন ঐশ্বরিয়া। ফিরে যান তার বিয়ের আগের পদবিতে। অথচ একসময় এই বচ্চন পদবি তিনি গর্বের সঙ্গে উচ্চারণ করতেন।

তবে এসবের মাঝে মুম্বাইয়ের এক খ্যাতনামা রেডিওলোজিস্টের বাড়ির অনুষ্ঠানে স্বামী অভিষেকের সঙ্গে হাতে হাত ধরে হাজির হতেই সব গুঞ্জন নস্যাৎ করেন সাবেক বিশ্বসুন্দরী। কিন্তু রিতেশ বছরখানেক আগেই তার অনুষ্ঠানে জিজ্ঞেস করেছিলেন আপনাদের বাড়িতে অমিতাভ, ঐশ্বরিয়া, আরাধ্যা, অভিষেকের নাম ইংরেজিতে ‘এ’ দিয়ে শুরু; শুধু জয়া বচ্চন ও শ্বেতা ছাড়া। তাতেই অভিষেক বলেন,  এটাই যেন প্রথা হয়ে গেছে।

 অভিষেককে রিতেশ প্রশ্ন করেন, জয়া আন্টি কোন দোষ করেছিলেন? অভিনেতা বলেন, পরবর্তী প্রজন্মে এলে তখন হয়তো বদল হবে। রিতেশ পাল্টা জানতে চান, তবে আরাধ্যার পর নতুন অতিথি আসছে? অভিষেক অবশ্য প্রশ্ন শুনেই লাজুক হেসে বলেন, বয়সটা তো দেখতে হবে নাকি!

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:৩০

▎সর্বশেষ

ad