ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

মেহজাবীনের সঙ্গে সেলফি তুললেন রণবীর কাপুর

Ayesha Siddika | আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৪ - ০৪:০৮:৪৮ পিএম

বিনোদন ডেস্ক : সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের এমন চমক ভক্তদের সঙ্গে শেয়ার করেছেন অভিনেত্রী। 

রোববার (৮ ডিসেম্বর) রেড সি উৎসবে স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ছিল মেহজাবীন অভিনীত ও মাকসুদ হোসেন পরিচালিত সিনেমা ‘সাবা’ এর প্রদর্শনী। সিনেমাটি দেখার পর বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় ভক্তদের সঙ্গে বিশেষ মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন অভিনেত্রী।
 

 

মেহজাবীন তার ফেসবুকে উৎসবের চতুর্থ দিনের দুটি ছবি পোস্ট করেন। প্রথম ছবিতে রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব লেখা কর্নারে দাঁড়িয়ে থেকে তিনি ধরা দেন।
 
আর দ্বিতীয় ছবিতে তাকে দেখা যায়, বলিউড অভিনেতা রণবীর কাপুরের সঙ্গে। ওই ছবিতে রণবীর মেহজাবীনের সঙ্গে সেলফি তুলছিলেন। এ সময় মেহজাবীন পড়েছিলেন লাল রঙের শাড়ি আর রণবীর পড়েছিলেন অফ হোয়াইট শার্ট ও অ্যাশ রঙের কোর্ট। কালো সানগ্লাস পরা রণবীরের সঙ্গে ছবি তোলার সময় অভিনেত্রীকে বিজয়ের ‘ভি চিহ্ন’প্রদর্শন করতেও দেখা যায়।
 
এবারের রেড সি উৎসবে ৮১টি দেশের ১২০টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। তবে এসব চলচ্চিত্রের মধ্যে মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ১৬টি চলচ্চিত্র। অস্কারজয়ী মার্কিন নির্মাতা স্পাইক লি এ প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক। ৫ ডিসেম্বর শুরু হওয়া ১০ দিনব্যাপী এ উৎসবের পর্দা নামবে আগামী ১৪ ডিসেম্বর। 

 

 

কিউটিভি/আয়শা/০৯ ডিসেম্বর ২০২৪,/বিকাল ৪:০৫

▎সর্বশেষ

ad