ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

এক ছবির জন্য কত নেন তৃপ্তি দিমরি?

Ayesha Siddika | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২৪ - ০৮:৩৫:০১ পিএম

বিনোদন ডেস্ক : ২০১৭ সালে তার অভিনয়ে আত্মপ্রকাশ ঘটে। অল্প দিনের ক্যারিয়ার হলেও তৃপ্তি দিমরি একটি ছবির জন্য মোটা অঙ্কের পারিশ্রমিক নেন। মুম্বাইয়ে তার কোটি টাকার বাড়ি রয়েছে।

অ্যানিমেল মুক্তির আগে, তৃপ্তি দিমরি একটি ছবির জন্য ২০ থেকে ২৫ লাখ টাকা নিতেন। কিন্তু ‘অ্যানিমেল’ ছবির জন্য প্রায় ৪০ লাখ টাকা নিয়েছিলেন। ‘অ্যানিমেল’-এর সাফল্যের পর তৃপ্তি দিমরি তার পারিশ্রমিক দ্বিগুণ করেছেন। এখন একটি ছবির জন্য প্রায় ৮০ লাখ টাকা পারিশ্রমিক নেন অভিনেত্রী।

তৃপ্তি দিমরির মোট সম্পত্তির পরিমাণ ২৫ থেকে ৩০ কোটি টাকা। মুম্বাইয়ে এই অভিনেত্রীর নিজস্ব বাড়ি রয়েছে যার মূল্য কোটি টাকা। 
সম্প্রতি একের পর এক ছবিতে সাফল্য কুড়াচ্ছেন তৃপ্তি। ‘ভিকি বিদ্যা কা ওহ ওয়ালা ভিডিও’তেও বাজিমাত করেছেন তিনি। বিপরীতে অভিনয় করেছেন রাজকুমার রাও।
 
তাছাড়া বক্স অফিসে মুক্তি পেয়েছে ‘ভুল ভুলাইয়া ৩’। কার্তিকের সঙ্গে তৃপ্তির রসায়নে মুগ্ধ নেটপাড়া। বক্স অফিসে চুটিয়ে ব্যবসাও করেছে ছবিটি। আর তার রেশ ফিকে হতে না হতেই জানা গেল তৃপ্তি দিমরি ইমতিয়াজ আলির ছবিতে কাজ করতে চলেছেন।

 

কিউটিভি/আয়শা/০৪ ডিসেম্বর ২০২৪,/রাত ৮:৩৩

▎সর্বশেষ

ad