
বিনোদন ডেস্ক : বলিউডের অন্যতম সফল অভিনেতা সালমান খান। তিন দশকেরও বেশি সময় ধরে দাপটের সঙ্গে বড় পর্দা কাঁপাচ্ছেন তিনি। ক্যারিয়ারে নিজে সফল হওয়ার পাশিপাশি নতুনদের সুযোগ করে দেওয়ার জন্য তার রয়েছে বিশেষ খ্যাতি। সালমানের হাত ধরেই সিনেমা জগতে পা রেখেছেন এমন অভিনেতা-অভিনেত্রীর সংখ্যাও অনেক।
‘তুমকো না ভুল পায়েঙ্গে’ ছবিতে সালমানের সঙ্গে জুটি বেঁধেছিলেন দিয়া। সেই ছবির শুটিং সেটের মুহূর্ত আজও মনে রেখেছেন অভিনেত্রী। কারণ তিনি ছিলেন সালমান-অনুরাগী।
দিয়া সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ওই ছবিতে কাজ করার আগে থেকেই আমি সালমানের অনুরাগী ছিলাম। কাজ শুরু করার পরে, প্রতিদিনই আমি তার দিকে তাকিয়ে থাকতাম। ভাবতাম, সত্যিই আমি সালমানের সঙ্গে কাজ করছি! বিশ্বাস হত না। যার ছবি আমি বারবার দেখতাম, তার সঙ্গে কাজ করতে পারা আমার জন্য অবিশ্বাস্য ছিল।
রাজস্থানে ভিড়ের মাঝে ছবির শুটিং ছিল। ভিড়ের মাঝে যাতে দিয়ার অস্বস্তি না হয়, সেই দিকে নজর রাখছিলেন সালমান। সেই সময় শুটিং সেটে নারীরা ছিলেন না। পুরুষদের ভিড়ে নায়িকার সুরক্ষার ভার নিয়েছিলেন ভাইজান নিজেই। দিয়া বলেছেন, এখন যেমন ছবির সেটে লিঙ্গ সাম্য বজায় থাকে, তখন তেমন ছিল না। ছবির সেটে নারী কলাকুশলী কমই থাকতেন।
পুরুষশাসিত ইন্ডাস্ট্রি ছিল। মনে আছে, আমার নিরাপত্তা নিয়ে সালমান খুব সতর্ক থাকতেন। শুটিংয়ের পরেও যাতে গাড়িতে দিয়া আগে উঠে পড়েন, সেই দিকে খেয়াল রাখতেন সালমান। দিয়ার কথায়, এমন অভিনেতা সত্যিই হাতে গুনে পাওয়া যায়। খুব কম মানুষই অন্যের নিরাপত্তা নিয়ে এতটা ভাবেন।
কিউটিভি/আয়শা/০১ ডিসেম্বর ২০২৪,/সন্ধ্যা ৬:২৯
