ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

সুটকেসে ৪০ কেজি গাঁজা, নেটফ্লিক্স তারকা আটক!

Ayesha Siddika | আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ - ০১:১৪:৩৬ পিএম

বিনোদন ডেস্ক : সংবাদমাধ্যম ডেইলি মেইলের প্রতিবেদন থেকে জানা যায়, মাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন বেডনারস্কা। ৪০ কেজি গাঁজা নিয়ে থাইল্যান্ড থেকে যুক্তরাজ্য আসেন তিনি। এরপর ম্যানচেস্টার এয়ারপোর্টে তল্লাশি শুরু হলে দুটি সুটকেসে প্রায় ২ কোটি ৩৭ লাখ টাকার গাঁজা পান কর্মকর্তারা।

এদিকে বেডনারস্কা দাবি করেন, সুটকেসে মাদক থাকার বিষয়ে তিনি কিছুই জানতেন না। একজন তাকে কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যাওয়ার অনুরোধ করেন। এরজন্য ১৮ হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেয়ার প্রস্তাব দেন। প্রায় ১৬ হাজার ইউরো ঋণে ডুবে থাকায় এ প্রস্তাবে রাজি হন তিনি।

কর্তব্যরত পুলিশ বলছে, বেডনারস্কা নিজের বহন করা সুটকেসের কোডই জানেন না। এমন পরিস্থিতিতেই তিনি মাদক বহনের অপরাধে এয়ারপোর্টে আটক হন। এ ঘটনায় আদালতের বিচারক জানান, অল্প পরিচিত কাউকে বিশ্বাস করে বেডনারস্কা সুটকেস এক দেশ থেকে অন্যদেশে নিয়ে যাচ্ছিলেন, তা সঠিক নয়। এমন একজনের ওপর বিশ্বাস থাকাটাও এক ধরনের অন্যায়।
 
মাদক পাচারে সরাসরি যুক্ত থাকায় বেডনারস্কাকে ১৫ দিন পুনর্বাসন কার্যক্রমে অংশগ্রহণের সিদ্ধান্ত দেন আদালত। ২০ মাসের মধ্যে অস্থায়ী সাজাও দেয়া হবে তাকে। ২০২৬ সালের নভেম্বরের মধ্যে আবারও কোনো অপরাধে জড়ালে ২০ মাস জেল খাটার কড়া হুঁশিয়ারিও দিয়েছেন আদালত। 

 

 

কিউটিভি/আয়শা/২৯ নভেম্বর ২০২৪,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad