ব্রেকিং নিউজ
রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী গাজীপুরে পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন হওয়ায় রংপুর রেঞ্জ ডিআইজির কৃতজ্ঞতা হুমকিতে ব্যাংক-সরকারি পোর্টালে সাইবার হামলার আশংকা, উচ্চ সতর্কতা জারি

কোহলির ব্যাটে অনায়াসে জিতলো ভারত

Ayesha Siddika | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬ - ১০:০৭:০৫ পিএম

স্পোর্টস ডেস্ক : প্রথম ওয়ানডেতে ডিএলএস (ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন) মেথডে নিউজিল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে ভারত। ভিরাট কোহলির দুরন্ত ব্যাটিংয়ে ৫৬ বল বাকি থাকতে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় সফরকারীরা। আগে ব্যাট করে ৪০ ওভার ২ বলে ১৮৫ রানে অল আউট হয় কিউইরা। বৃষ্টির বাধায় ৩২ ওভারে ১৪৩ রানের লক্ষ্য পায় ভারত। অনায়াসে জয় তুলে নেয় টিম ইন্ডিয়া।

অকল্যান্ডে টস হেরে ব্যাট করতে নেমে ২২ রানের শুরু পায় নিউজিল্যান্ড। উইল ইয়াং আউট হন ৯ রান করে। আরেক ওপেনার টিম সেইফার্টের ব্যাটে আসে ৩৮ রান। সুবিধা করতে পারেননি হেনরি নিকোলস ও টম ল্যাথাম। ড্যারেল মিচেল করেন ২৮ রান। তবে শেষটায় টিকনারের ৩৪ আর জ্যাকব ডাফির অপরাজিত ১৫ রানে ১৮৫ রানে পৌঁছায় ব্ল্যাক ক্যাপদের ইনিংস।

ভারতের হয়ে আর্শদীপ সিং পান ৪ উইকেট। গুরনুর ব্রার ৩টি এবং আনশুল কম্বোজ ২টি উইকেট শিকার করেন। জবাবে শূন্য রানেই ফেরেন রোহিত শর্মা। এরপর গিল-কোহলির ১১৩ রানের জুটি। মাঝে বৃষ্টির বাধায় খেলা নেমে আসে ৩২ ওভারে। শুভমান গিল ৩৭ রানে ফিরলেও কোহলি ফিফটি হাঁকিয়ে খেলেন ৭৪ রানের ইনিংস। শেষ পর্যন্ত ৫ উইকেট হারালেও জয় তুলে ৫ ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় ভারত। 

 

 

আয়শা/০৪ নভেম্বর ২০২৬,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad