নারীরা স্বপ্নে সাপ দেখলে কী হয়?

Ayesha Siddika | আপডেট: ০৯ নভেম্বর ২০২৪ - ০৪:৩৭:৩৩ পিএম

স্পোর্টস ডেস্ক : মুফতি জাকারিয়া হারুন

বিখ্যাত হাদিস বিশারদ ইবনে হাজার আসকালানি (রহ.) বলেন, ‘মানুষ যত স্বপ্ন দেখে তা মূলত দুই ধরনের হয়ে থাকে। সত্য স্বপ্ন। অসত্য স্বপ্ন। সত্য স্বপ্ন নবীদের ও তাদের অনুসারী নেককার লোকদের স্বপ্ন। 
দ্বিতীয় প্রকার হলো মিশ্র ধরনের অসত্য স্বপ্ন– যা কোনো ব্যাপারে সতর্ক করে। যেমন, শয়তানের খেলা যা দিয়ে কাউকে ভারাক্রান্ত করে। ফলে সে দেখে যে তার মাথা কেটে ফেলা হয়েছে। সে সেই কাটা মাথার অনুসরণ করছে; অথবা সে এমন কোনো সংকটে পড়েছে যা থেকে উদ্ধার পাওয়ার জন্য কোনো সাহায্যকারী পাচ্ছে না। কিংবা সে দেখল যে, ফেরেশতারা তাকে কোনো হারাম কাজ করতে বলছে; অথবা এসব বিষয় যা সাধারণত অর্থহীন। এসব অর্থহীন স্বপ্ন। (ফাতহুল বারি ১২/৩৫২)

নারীরা স্বপ্নে সাপ দেখলে কী হয়

হাদিসে বলা হয়েছে, স্বপ্নে সাপ দেখা মুসলিম ব্যক্তির জন্য সতর্কতা। বিশেষ করে নারীরা যদি স্বপ্নে সাপ দেখে তাহলে সে যেন মহান আল্লাহর বিধানের দিকে মনোনিবেশ করে। মহান আল্লাহর দিকে ‍ফিরে আসে। আর যদি সে নিয়মতান্ত্রিকভাবে আল্লাহর ইবাদত করে থাকে তাহলে তাকে আরও বেশি জিকির আজকারে সময় দিতে হবে। সতর্ক থাকতে হবে। বিপদ-আপদ থেকে বাঁচতে তাকে কিছু সদকা করে দিতে হবে। কারণ সদকা বিপদ-আপদ দূর করে।

ঘুমের মধ্যে সাপ দেখলে কী হয়?

ইসলামি ইতিহাসে বিখ্যাত স্বপ্ন বিশারদ ইবনে সিরিন (রহ.) বলেন,

 فإن رأى حية تمشي خلفه فإنّ عدوه يريد أن يمكر به فإن مشت بين يديه أو دارت حوله فإنّهم أعداء يخالطونه

যদি কেউ স্বপ্নে সাপ দেখে যে,তার পিছু ছুটছে, তাহলে এর অর্থ হল, ঐ ব্যক্তির শত্রুরা তার সঙ্গে শত্রুতা করার জন্য চেষ্টা করছে। আর যদি কেউ দেখে যে তার হাতের সামনে বা তার আশপাশে সাপ ঘুরঘুর করছে,তাহলে এর অর্থ হলো,ঐ ব্যক্তির শুত্রুরা তার পাশেই রয়েছে ঘনিষ্ঠজনদের মধ্যে। (তাফসিরুল আহলাম-ইবনে সিরিন-২/৪)

 

 

কিউটিভি/আয়শা/০৯ নভেম্বর ২০২৪,/বিকাল ৪:৩৪

▎সর্বশেষ

ad