ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম

বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার জর্জিয়ার এক নির্বাচনকর্মী

Ayesha Siddika | আপডেট: ০৫ নভেম্বর ২০২৪ - ০৭:১৩:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : চোট কাটিয়ে অবশেষে মাঠে ফিরলেন জস বাটলার। তবে কিপার বাটলারের প্রত্যাবর্তন এখনই হচ্ছে না। আপাতত মাঠের বিভিন্ন পজিশন থেকে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা নেবেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের উইকেটের পেছনে দাঁড়াবেন ফিল সল্ট।

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর এই সিরিজ দিয়েই আবার ইংল্যান্ডের হয় ফিরছেন বাটলার। কিপিং গ্লাভস না নেওয়াটা তার দিক থেকে বড় একটি সিদ্ধান্ত। ইংল্যান্ডের হয়ে নিজের সবশেষ ১০৮ টি-টোয়েন্টির ১০৬টিতেই কিপিং করেছেন তিনি।

গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরেই দুইটি ম্যাচে তিনি কিপিং করেননি। এবারও ক্যারিবিয়াতেই একই সিদ্ধান্ত তার। ত্রিনিদাদে ওই দুই ম্যাচে কিপিং করেছিলেন সল্ট। এবারও কিপিং করতে পারবেন জেনে দারুণ রোমাঞ্চিত ২৮ বছর বয়সী আগ্রাসী ওপেনার।

সল্ট জানান, “ইংল্যান্ডের হয়ে সাম্প্রতিক সময়ে খুব বেশি এটা করিনি। তবে কিপিং আমি দারুণ উপভোগ করি এবং আমার মনে হয়, এই ভূমিকাতেই (কিপার-ব্যাটসম্যান) দলকে সর্বোচ্চটা দিতে পারি আমি।”ওয়েস্ট ইন্ডিজে চলতি ওয়ানডে সিরিজে বাটলারের অনপুস্থিতিতে কিপিং করছেন সল্টই। ৫৯ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১৩টিতে কিপিং গ্লাভস হাতে উইকেটের পেছনে দাঁড়িয়েছেন তিনি।

বাটলার গত রবিবার ওয়েস্ট ইন্ডিজে দলের সঙ্গে যোগ দিয়েছেন। তবে বুধবার ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও তাকে দেখা যাবে না। চোট পুরোপুরি কাটিয়ে তিনি ফিরবেন টি-টোয়েন্টি সিরিজ দিয়েই।

গত সেপ্টেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে তার ফেরার কথা ছিল। তবে চোট কাটিয়ে উঠতে না পারায় ফেরা হয়নি। ওই সিরিজে ফিরলেও তিনি কিপিং করতেন না তখন। ইংল্যান্ড অধিনায়ক ওই সময়ে বলেছিলেন, মিড অফ বা মাঠের বিভিন্ন পজিশনে দাঁড়িয়ে অধিনায়কত্ব করার ব্যাপারটি পরখ করে নিতে চান তিনি।

দীর্ঘ মেয়াদেই বাটলার কিপিং ছাড়ছেন কি না, এটা নিয়ে অবশ্য নিশ্চিত করে কিছু বলতে পারলেন না সল্ট। তিনি জানান, “সামনের পথচলায় কী হবে, তা নিয়ে আমাদের কোনো আলোচনা হয়নি। আপাতত এখন কিপিং করতে পেরেই আমি খুশি।”

ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলে যোগ করা হয়েছে আরেক কিপার-ব্যাটসম্যান মাইকেল পেপারকে। শুরুতে শুধু ওয়ানডে স্কোয়াডে ছিলেন তিনি। ২৬ বছর বয়সী ক্রিকেটার এখন রয়ে যাবেন টি-টোয়েন্টি সিরিজেও। ২০ ওভারের ক্রিকেটে দুই সেঞ্চুরিতে দুই হাজারের বেশি রান করেছেন তিনি ১৫২.১৬ স্ট্রাইক রেটে। ওয়েস্ট ইন্ডিজে ইংল্যান্ডের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু আগামী শনিবার।

 

 

কিউটিভি/আয়শা/০৫ নভেম্বর ২০২৪,/সন্ধ্যা ৭:১২

▎সর্বশেষ

ad