ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

‘ওয়াশিংটন আলোচনায় ফিরতে বাধ্য হতে পারে’

Anima Rakhi | আপডেট: ১৬ মার্চ ২০২৬ - ০৬:১৮:২৬ এএম

আন্তর্জাতিক ডেস্ক : ক্যাপিটল হিল এবং পুরো যুক্তরাষ্ট্রজুড়ে বর্তমানে স্পষ্ট বিভাজন দেখা যাচ্ছে। হোয়াইট হাউজ এই যুদ্ধকে স্বল্পমেয়াদী এবং সহজ হিসেবে তুলে ধরার যে চেষ্টা করছে। তবে তাতে অভ্যন্তরীণ বিভক্তি কমাতে কোনোভাবেই সহায়ক হচ্ছে না।

মার্কিন ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট বলেছেন, এই সংঘাত চার থেকে ছয় সপ্তাহ স্থায়ী হতে পারে। এটি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরই প্রতিফলন। ট্রাম্প দাবি করেছিলেন, অভিযানে যুক্তরাষ্ট্র নির্ধারিত সময়ের চেয়ে এগিয়ে আছে। জ্বালানি সচিব ক্রিস রাইটও একই ধরনের মন্তব্য করেছেন।

তবে তাঁরা এমন সময়ে এসব বক্তব্য দিচ্ছেন যখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলছেন, তাদের দেশ যত দিন প্রয়োজন তত দিন লড়াই করতে প্রস্তুত এবং সক্ষম।

ওয়াশিংটনের অনেক বিশ্লেষক এবং বিশেষজ্ঞ ইরানের এই অবস্থানকে ‘ক্ষয়িষ্ণু যুদ্ধের’ প্রস্তুতি হিসেবে দেখছেন। এটি মূলত রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে সংঘাতকে দীর্ঘায়িত করার একটি কৌশল। যদি হোয়াইট হাউজ তাদের ‘স্বল্পমেয়াদী যুদ্ধের’ বয়ান টিকিয়ে রাখতে না পারে, তবে স্বাভাবিকভাবে ওয়াশিংটন আবারও আলোচনার টেবিলে ফিরতে এবং একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে বাধ্য হতে পারে।

সূত্র: আলজাজিরার 

অনিমা/১৬ মার্চ ২০২৬,/সকাল ৬:১৮

▎সর্বশেষ

ad