
বিনোদন ডেস্ক : ২০১২ সালে পরিচালক করণ জোহরের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেছিলেন অভিনেত্রী আলিয়া ভাট। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ সিনেমায় অভিনয় করে ক্যারিয়ার শুরু করেন তিনি। তারপর ‘হাইওয়ে’, ‘রাজি’, ‘গাঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’র মতো সিনেমার মাধ্যমে ধীরে ধীরে বলিউডের পয়লা নম্বর অভিনেত্রী হয়ে উঠেন আলিয়া ভাট।
এ ছাড়া দেশ ও আন্তর্জাতিক স্তরের একাধিক নামি ব্র্যান্ডের প্রচার দূত অভিনেত্রী। প্রতিটি বিজ্ঞাপনে তার পারিশ্রমিক প্রায় ১০ কোটি রুপি। ২০২৫ সালের অর্থবর্ষের হিসাবে তার মোট সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৫৫০ কোটি রুপি। যদিও রণবীর বেছে বেছে সিনেমা করেন। খুব একটা যে ব্র্যান্ডের প্রচার মুখ আলিয়া ভাট, ঠিক তেমনটিও নয়। অভিনেত্রী বহু ধরনের কাজের সঙ্গে যুক্ত। সেদিক থেকে রণবীর কাপুর ভিন্ন। তিনি সিনেমা নিয়েই বেশি ব্যস্ত থাকেন। তিনি এ মুহূর্তে বলিউডের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত অভিনেতা। তার মোট সম্পত্তির পরিমাণ ৩৪৫ কোটি রুপি। স্ত্রী আলিয়ার থেকে বেশ কিছুটা পিছিয়ে আছেন রণবীর কাপুর।
আয়শা/১৫ মার্চ ২০২৬,/বিকাল ৪:৩৩






