ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানো অত্যন্ত ঝুঁকিপূর্ণ, হতে পারে হিতে বিপরীত

Anima Rakhi | আপডেট: ১৫ মার্চ ২০২৬ - ০৯:১৬:৫২ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠানোর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বান বাস্তবায়ন করা কঠিন এবং অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এমনকি এই উদ্যোগ হিতে বিপরীত হতে পারে

দোহা ইনস্টিটিউট ফর গ্র্যাজুয়েট স্টাডিজের মিডিয়া স্টাডিজের অধ্যাপক মোহাম্মদ এলমাসরি বলেন, ট্রাম্প বিষয়টির জটিলতা অনেকটাই অবমূল্যায়ন করছেন।

তিনি বলেন, এটি অত্যন্ত কঠিন একটি কাজ। যুদ্ধজাহাজগুলো ধীরগতিতে চলাচল করে—প্রতি ঘণ্টায় প্রায় ২৫ কিলোমিটার (১৫.৫ মাইল) গতিতে। এগুলো বিশাল আকারের লক্ষ্যবস্তু, আর হরমুজ প্রণালি খুবই সরু একটি জলপথ।

এলমাসরি আরও বলেন, ইরান চাইলে সহজেই ওই প্রণালিতে থাকা জাহাজগুলোর ওপর হামলা চালাতে পারে। কারণ, ইরানের শাহেদ ড্রোনগুলোর পাল্লা প্রায় ২,৫০০ কিলোমিটার পর্যন্ত, আর হরমুজ প্রণালি ইরানের মূল ভূখণ্ডের খুব কাছেই অবস্থিত।

তার ভাষায়, ইরান চাইলে খুব সহজেই ওই প্রণালিতে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে। তিনি সতর্ক করে বলেন, পুরো পরিস্থিতিটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ প্রস্তাবনা। এ কারণেই অনেক বীমা কোম্পানি এখন জাহাজ বা জাহাজের নাবিকদের জন্য বীমা দিতে অনিচ্ছুক।

সূত্র : আল-জাজিরা।

অনিমা/১৫ মার্চ ২০২৬,/রাত ৯:১৬

▎সর্বশেষ

ad