ব্রেকিং নিউজ
দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী

হজসেবায় দুর্নীতি: তসলিমসহ জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

Ayesha Siddika | আপডেট: ২৬ অক্টোবর ২০২৪ - ০৬:১৮:৫২ পিএম

ডেস্ক নিউজ : বৈষম্যবিরোধী হজ এজেন্সির মালিকপক্ষ শাহাদাত হোসেন তসলিমসহ জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। শনিবার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে সংগঠনটির আহ্বায়ক অভিযোগ করেন, বিগত কয়েক বছরে সাবেক হাব সভাপতি ২-৩টি এয়ারলাইনসের মাধ্যমে সব হজযাত্রী পরিবহনে বাধ্য করে দ্বিগুণ ভাড়া আদায় করে। এছাড়া হাজিতের নিম্নমানের সেবা প্রদানসহ কারসাজি করে হজ প্যাকেজের মূল্য বৃদ্ধি করে হাজিদের আর্থিকভাবে চাপে ফেলে লোপাট করে শত কোটি টাকা।

হজ এজেন্সিগুলোর মালিকরা অভিযোগ করেন, প্রতি বছর বিপুল সংখ্যক হাজিকে সেবা প্রদানের নামে নানা অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে মোটা অঙ্কের অর্থ আত্মসাৎ করা হয়, যা ধর্মপ্রাণ হাজিদের সঙ্গে চরম বৈষম্যমূলক আচরণের শামিল। অতিরিক্ত বিমান ভাড়া আদায়সহ নানা অভিযোগের ভিত্তিতে হাজিদের প্রাপ্য সেবা নিশ্চিত ও দায়ীদের শাস্তির আওতায় আনতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা কামনা করেছেন তারা।

এদিকে ২০২৫ সালের হজ প্যাকেজ ঘোষণা করা হবে বুধবার (৩০ অক্টোবর)। ওইদিন হজ ব্যবস্থাপনা সংক্রান্ত নির্বাহী কমিটির সভায় প্যাকেজ চূড়ান্ত হবে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিমান ভাড়া নির্ধারণ প্রসঙ্গে খালিদ হোসেন বলেন, ‘বিমান ভাড়া নির্ধারণের ক্ষেত্রে এখনও একটু বিবেচনার বিষয় রয়েছে। তাই এখনও আমরা চূড়ান্তভাবে বলতে পারব না।’ অন্য বছরের মতো এবারও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদিয়া এয়ারলাইন্স ও ফ্লাইনাস হজযাত্রী পরিবহন করবে বলেও জানিয়েছেন ধর্ম উপদেষ্টা।

 

 

কিউটিভি/আয়শা/২৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৬:১৫

▎সর্বশেষ

ad