ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ঢাবিতে সাকিবের কুশপুত্তলিকা দাহ

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৫:৪৩:২৫ পিএম

স্পোর্টস ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে ক্রিকেটার সাকিব আল হাসানের কুশপুত্তলিকা দাহ করেছে ‘ক্রিকেটপ্রেমী জনতা’। বুধবার সন্ধ্যা ৬ টার দিকে এ কর্মসূচি পালিত হয়।

এতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেন। এ সময় ‘ভোট চোরের দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘জুয়াড়ির দুই গালে, জুতা মারো তালে তালে’, ‘শেখ হাসিনার সরকার জেলে ভরা দরকার’ সহ নানা স্লোগান দিতে শোনা যায় তাদের।

কর্মসূচির উদ্যোক্তারা জানান, আওয়ামী লীগ সরকারের বিনা ভোটের এমপি সাকিব বাংলাদেশের জার্সি গায়ে ক্রিকেট খেলবে-এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য তারা এই অভিনব প্রতিবাদ কর্মসূচি পালন করেছে। 

কর্মসূচির অন্যতম উদ্যোক্তা শিক্ষার্থী ফারদিন হাসান বলেন, খেলোয়াড় সাকিব ও ভোটচোর সাকিব কখনোই আলাদা নয়। তাদের যদি বিসিবি আলাদা হিসেবেই বিবেচনা করে তাহলে যেন এক হাতে হাতকড়া পরিয়ে আরেক হাতে ব্যাট হাতে তাকে খেলার সুযোগ দেওয়া হয়। অন্যথায় নয়। 

এদিকে দীর্ঘদিন পর আজ দেশে ফেরার কথা ছিল সাকিব আল হাসানের। কিন্তু শেষ পর্যন্ত দেশে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন দিনি। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৫:৪০

▎সর্বশেষ

ad