ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজনে ভিন্ন কিছুর ইঙ্গিত ইসিবি’র

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০৪:০২:১২ পিএম

স্পোর্টস ডেস্ক : ভারত ক্রিকেট দল চ্যাম্পিয়নস ট্রফিতে খেলতে পাকিস্তানে না গেলে টুর্নামেন্টটি ‘হাইব্রিড মডেলে’ হওয়ার সম্ভাবনা আছে বলে ইঙ্গিত দিয়েছেন ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি চেয়ারম্যান রিচার্ড থম্পসন বলেছেন, টুর্নামেন্টে ভারতের না খেলাটা ক্রিকেটের জন্য ভালো হবে না।

এদিকে বুধবার (১৬ অক্টোবর) এক বিবৃতিতে ইসিবি চেয়ারম্যান দুই দেশের ক্রিকেটীয় অচলাবস্থা নিরসনে বিসিসিআই প্রধান জয় শাহকে বড় ভূমিকা রাখতে হবে উল্লেখ করে বলেন, ‘এখানে ভূরাজনীতি আছে। এরপর ক্রিকেটীয় ভূরাজনীতিও আছে। আমি মনে করি, তারা একটা সমাধানের পথ খুঁজে পাবে। খুঁজে পেতেই হবে।’

২০২৫ সালের ফেব্রুয়ারিতে পাকিস্তানে বসবে ৫০ ওভারের টুর্নামেন্টটি। চ্যাম্পিয়ন্স ট্রফির আসন্ন আসর ঘোষণার পর থেকেই ভারত নিয়ে শঙ্কা তৈরি হয়। এখন পর্যন্ত ভারতের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা কাটেনি। ২০০৮ সালের পর ভারত আর পাকিস্তান সফরে যায়নি। 

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/বিকাল ৪:০০

▎সর্বশেষ

ad