ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

ইসরাইলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা দিতে আরব লীগকে আহ্বান এরদোগানের

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ০১:০২:৪৪ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : ইসরায়েলের ওপর বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। বুধবার (১৬ অক্টোবর) আঙ্কারায় আরব লিগের মহাসচিব আহমেদ আবুল গাইতের সঙ্গে বৈঠককালে এই আহ্বান জানান তিনি।

তুর্কি প্রেসিডেন্টের যোগাযোগ বিভাগ জানিয়েছে, বৈঠকে এরদোয়ান ও আহমেদ আবুল গাইত বৈশ্বিক ও আঞ্চলিক পরিস্থিতি, বিশেষ করে ইসরায়েলের লেবাননে হামলা নিয়ে আলোচনা করেন।

আরব লিগের প্রধানকে এরদোগান বলেন, ইসরায়েল ফিলিস্তিনি ভূমি দখল করার এবং তাদেরকে মাতৃভূমি ছাড়া করার উদ্দেশ্যে সংঘাতের আগুন পুরো অঞ্চলে ছড়াতে চাচ্ছে।

তিনি আরও বলেন, তুরস্ক ইসরায়েলকে তার অপরাধের জন্য জবাবদিহি করতে বাধ্য করার উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তেল আবিবের ওপর চাপ বাড়ানোর জন্য বিস্তৃত অস্ত্র নিষেধাজ্ঞার গুরুত্ব তুলে ধরেন।

আবুল গাইতকে এরদোগান আরও বলেন, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া এবং ইথিওপিয়ায় উত্তেজনা অবিলম্বে বন্ধ করতে হবে। তুরস্ক এসব দেশে শান্তি ও স্থিতিশীলতা চায়।

গাজায় ইসরায়েলের যুদ্ধের কট্টর সমালোচক তুরস্ক লেবাননে ইসরায়েলের ধারাবাহিক হামলা এবং ইরানের পাল্টা আক্রমণের কারণে সংঘাতের আঞ্চলিক প্রভাবের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।

প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান সতর্ক করে বলেছেন, নেতানিয়াহু সরকার তুরস্ককে টার্গেট করতে পারে। ইসরায়েলি সরকার যারা ‘প্রতিশ্রুত ভূমি’ ধারণায় বিশ্বাসী, ফিলিস্তিন ও লেবাননের পর আমাদের মাতৃভূমিকে টার্গেট করবে।

সূত্র: ডেইলি সাবাহ

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১:০০

▎সর্বশেষ

ad