ব্রেকিং নিউজ
ইরানের প্রতিরক্ষামন্ত্রী নাসিরজাদেহ ও গার্ড কমান্ডার পাকপুর নিহতের দাবি আমাদের কাজগুলো যেন মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য হয়: প্রধানমন্ত্রী মক্কা-মদিনায় আটকা পড়েছেন হাজারো বাংলাদেশি ইরানে হামলার জেরে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, বদলে যেতে পারে বিশ্ব অর্থনীতি ইরানের বালিকা বিদ্যালয়ে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫৩ পুলিশের শীর্ষ পদে আলোচনাঃ আইজিপি পদে আলী হোসেন ফকির আলোচনার শীর্ষে গণতান্ত্রিক বাংলাদেশের অগ্রযাত্রায় পাশে থাকবে ভারত: হাইকমিশনার ইউনূস সেন্টারে ফিরলেন ড. ইউনূস বৃহস্পতিবার বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, দেবেন একুশে পদক ১৪ লাখ বাংলাদেশির ভিসা ইস্যু করা হয়েছে : সৌদি রাষ্ট্রদূত

জয়পুরহাটে রোপা আমন ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত

Ayesha Siddika | আপডেট: ১৭ অক্টোবর ২০২৪ - ১২:৫৪:৩০ পিএম

মিজানুর রহমান মিন্টু জয়পুরহাট : জয়পুরহাট সদর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে রোপা আমন ধান কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সদর উপজেলার বম্বু ইউনিয়নের কমড়গ্রাম মাঠে আজ এ রোপা আমন ধান কর্তন উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জয়পুরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীন।

এসময় বিশেষ অতিথি হিসাবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) মজিবুর রহমান, সদর উপজেলা কৃষি অফিসার রাফসিয়া জাহান, কৃষি সম্প্রসারণ অফিসার আল মামুন অর রশিদ, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার অমোল চন্দ্র মন্ডল, উপ-সহকারী কৃষি অফিসার আসাদুজ্জামন, কামরান হোসেন, ইমতিয়াজ সাকিব, ইনছান আলী ও পরিসংখ্যান সহকারী রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

সদর কৃষি অফিস সূত্রে জানাযায়, কৃষি অফিসের পরামর্শে ফসল উৎপাদন করে কর্তনের মধ্যদিয়ে এবছর সদর উপজেলার বম্বু ইউনিয়নের কমড়গ্রামের কৃষক আব্দুর রহমানের এক বিঘা জমিতে ব্রি ধান- ৭৫ জাতের ১৭ মন ও কৃষক জাহিদুল ইসলামের এক বিঘা জমিতে বীনা- ১৭ জাতের ১৬ মন আমন ধান উৎপাদন হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৭ অক্টোবর ২০২৪,/দুপুর ১২:৫০

▎সর্বশেষ

ad