ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

আইসিসি হল অব ফেমে কুক, ডি ভিলিয়ার্স ও নীতু ডেভিড

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৭:৫০:৪১ পিএম

স্পোর্টস ডেস্ক : বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসির হল অব ফেমে জায়গা পেয়েছেন তিন কিংবদন্তি ক্রিকেটার। তারা হলেন-ইংল্যান্ডের সাবেক অধিনায়ক অ্যালিস্টার কুক, দক্ষিণ আফ্রিকার ‘মি. ৩৬০ ডিগ্রি’ হিসেবে খ্যাত এবি ডি ভিলিয়ার্স ও ভারতের নীতু ডেভিড।

অন্যদিকে আধুনিক ক্রিকেটের সবচেয়ে উদ্ভাবনী ও বিধ্বংসী ব্যাটসম্যানদের একজন ডি ভিলিয়ার্স। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার আগে দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকা একাদশের হয়ে ৪২০ ম্যাচ খেলেছেন, করেছেন ২০০১৪ রান। গত বছর প্রথম ভারতীয় নারী ক্রিকেটার হিসেবে আইসিসির হল অব ফেমে জায়গা করে নিয়েছিলেন ডায়ানা এদুলজি। তার পথ ধরে এবার এই সম্মানজনক স্বীকৃতি পেলেন ৪৭ বছর বয়সী নীতু ডেভিড।

ভারতের সাবেক স্পিনার নীতু দেশের হয়ে ১৯৯৫ থেকে ২০০৮ সালের মধ্যে টেস্ট ও ওয়ানডে মিলিয়ে ১০৭ ম্যাচ খেলেছেন। ওয়ানডেতে তিনি ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি (১৪১)। দেশটির প্রথম নারী খেলোয়াড় হিসেবে তিনি এই সংস্করণে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছেন তিনি।

আইসিসির হল অব ফেমে জায়গা পাওয়ার প্রতিক্রিয়ায় কুক বলেছেন, ‘বিস্ময়কর লাগছে। বিশেষ করে যখন আপনি এই তালিকায় জায়গা পাওয়া ব্যক্তিদের নাম পড়বেন এবং জানবেন, সেখানে আপনার নামও উঠতে চলেছে। এই তালিকায় যোগ দিতে পারা বড় ব্যাপার। আমি খুবই সম্মানিত বোধ করছি।’

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৫০

▎সর্বশেষ

ad