ব্রেকিং নিউজ
হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম সরকারের প্রধান লক্ষ্য মানুষের কল্যাণ নিশ্চিত করা : স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তুরস্ক

Ayesha Siddika | আপডেট: ১৬ অক্টোবর ২০২৪ - ০৭:৪৮:১৭ পিএম

আন্তর্জাতিক ডেস্ক : তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার স্থানীয় সময় সকালের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এএফএডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ১০টা ৪৬ মিনিটে মালটিয়া রাজ্যে অনুভূত হয়। এর কেন্দ্রস্থল ছিল মালটিয়া শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার পূর্বের কালে জেলায়। 

এএফএডি আরও জানিয়েছে, তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে আমাদের দল সতর্ক আছে এবং ফিল্ড স্ক্যানিং অপারেশন চলছে। এছাড়া সিরিয়ার হাসকাহ, দেইর আল-জোর এবং আলেপ্পো প্রদেশেও ভূমিকম্প অনুভূত হয়েছে বলে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে। এদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টার জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৬ দশমিক ১। ভূপৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার ভূগর্ভে এই ভূমিকম্পের উৎপত্তি ছিল। 

 

 

কিউটিভি/আয়শা/১৬ অক্টোবর ২০২৪,/সন্ধ্যা ৭:৪৪

▎সর্বশেষ

ad