ব্রেকিং নিউজ
কুড়িগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেফতার শেখ হাসিনার পাসপোর্ট চাওয়াটা রাজনৈতিক স্ট্যান্টবাজি: চিফ প্রসিকিউটর খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে ব্যাপক আয়োজন’ করছে বিএনপি রংপুরে আইজিপির উদ্যোগে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের উদ্বোধন আইজিপির বক্তব্যকে সময়োপযোগী ও সঠিক বলল পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপি’র বক্তব্যের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে মাঝ আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপিন্সের ৪ পাইলট নিহত প্রধানমন্ত্রীর জাপান সফরে অর্থনৈতিক সহযোগিতায় নতুন গতির আশা টোকিওর সংবিধান সংশোধন: বিশেষ কমিটির নবম বৈঠক চলছে মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মেহেরপুরে পুকুরে বিষ দিয়ে দুই লাখ টাকার মাছ নিধন

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১১:২৯:৫৮ পিএম

ডেস্ক নিউজ : মেহেরপুর সদর উপজেলার পল্লিতে পুকুরে বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলেছে দুর্বৃত্তরা। এতে পুকুর মালিকের প্রায় দুই লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের কাজীপুরে এ ঘটনা ঘটে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনি মিয়া এ তথ্য নিশ্চিত করেন। এ ঘটনায় পুকুর মালিক ঝাউবাড়িয়া নওদাপাড়া গ্রামের রেজাউলের ছেলে মিনারুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

জানা গেছে, মাছ চাষি মিনারুল ইসলাম তার ফুফু মরিয়মের কাছ থেকে দুই বছরের চুক্তিতে দুই বিঘা জমির একটি পুকুর লিজ নিয়ে মাছের চাষ শুরু করেন। শনিবার (১২ অক্টোবর) দিবাগত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা পুকুরটিতে বিষ প্রয়োগ করে। দুপুরের পর থেকেই পুকুরের সমস্ত মাছ মরে ভেসে ওঠে। খবর পেয়ে মাছ চাষি মিনারুল ইসলাম পুকুরে গিয়ে সব মাছ মরে ভেসে ওঠা দেখতে পান। এতে প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান মিনারুল। এ ঘটনা মেহেরপুর সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১১:৩০

▎সর্বশেষ

ad