ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ছাত্ররা কেন সচিবালয়ে, সরকারি দফতরে যাবে

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১০:১৯:১৬ পিএম

ডেস্ক নিউজ : রোববার (১৩ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে প্রচার দলের আয়োজনে বিএনপির ভূমিকা প্রতিপাদ্যে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

গয়েশ্বর বলেন, ছাত্রদের অধিকার আদায়ে আমরা মাঠে নেমেছি বলেই বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে৷ ছাত্রদের প্রতিটি আন্দোলনে বিএনপি পাশে ছিল, ছাত্রদের আন্দোলন জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন৷

তিনি বলেন, আপনাদের সম্মান করি তবে রাজনৈতিক নেতাদের অসম্মান করবেন, ঘৃণা করবেন এটা ঠিক না৷ বিএনপির এ নেতা আরও বলেন, বর্তমান সরকার ব্যর্থ হলে ১৬ বছরের আন্দোলন ব্যর্থ হবে৷ আপনারা সফল হোন আমরা চাই৷ আমরা আপনাদের সাথে আছি। নির্বাচন নিয়ে তিনি বলেন, এই মুহূর্তে নির্বাচন হলে ৯০ ভাগ মানুষ ভোট কেন্দ্রে আসবে ভোট দিতে৷ অযথা সময় নষ্ট না করে নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন।

 একই অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সরকারের সমালোচনা করে বলেন, বর্তমান সরকার দেশের কল্যাণে অগ্রাধিকারমূলক কোনো কাজ করছে না। এই সরকারের দেশ পরিচালনার কোনো অভিজ্ঞতা নেই উল্লেখ করে তিনি বলেন, ঘুম থেকে উঠে অনেকেই উপদেষ্টা হয়ে গেছেন।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:১২

▎সর্বশেষ

ad