ব্রেকিং নিউজ
এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্বে সালাহউদ্দিন আহমেদ রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল কুড়িগ্রামে শহিদমিনার শাপলা চত্বর ভেঙে সংকুচিত করায় জনমনে ক্ষোভ দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে হত্যা মামলা থেকে বাঁচতে দেশ ছাড়তে মরিয়া আলোচিত এসপি হুমায়ুন ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল গাজী নজরুলের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা চালকের প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: ইসি আনোয়ারুল আটকের সময় রাহুল গান্ধীকে পুলিশ সদস্যের বার্তা—‘মোদিকে হটাও’ পোশাক শিল্পের বিকাশে যা প্রয়োজন, সরকার তাই করবে : প্রধানমন্ত্রী

ইমার্জিং এশিয়া কাপে অধিনায়ক আকবর, আছেন হৃদয়ও

Ayesha Siddika | আপডেট: ১৩ অক্টোবর ২০২৪ - ১০:১০:১৪ পিএম

স্পোর্টস ডেস্ক : টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের এখন নিয়মিত মুখ তাওহীদ হৃদয়। তাকে রেখেই আসন্ন ইমার্জিং এশিয়া কাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এই দলকে নেতৃত্ব দেবেন আকবর আলী। তাদের সঙ্গে তরুণ ক্রিকেটার জিসান আলম, ওয়াসি সিদ্দিকীদেরও রেখেছে বিসিবি। এর বাইরে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এমন ক্রিকেটাররাই প্রাধান্য পেয়েছেন।  

আগামী ১৮ অক্টোবর থেকে ওমানে শুরু হবে এবারের ইমার্জিং এশিয়া কাপ। প্রথম দিনই হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ ইমার্জিং দল। এরপর ২০ অক্টোবর আফগানিস্তান ও ২২ অক্টোবর শ্রীলঙ্কার মুখোমুখি হবে তারা।  

স্কোয়াড: আকবর আলী (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, জিসান আলম, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, মাহফুজুর রহমান রাব্বি, রাকিবুল হাসান, আলিস আল ইসলাম, ওয়াসি সিদ্দিকি, আবু হায়দার রনি, রেজাউর রহমান রাজা, রিপন মন্ডল ও মারুফ মৃধা। রিজার্ভ: জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, তানজিম হাসান সাকিব ও নাসুম আহমেদ।

 

 

কিউটিভি/আয়শা/১৩ অক্টোবর ২০২৪,/রাত ১০:০০

▎সর্বশেষ

ad